× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানি-চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬ ২০:৫৩ পিএম

মানি-চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি দ্বিগুণ করল কেন্দ্রীয় ব্যাংক

দেশের মানি-চেঞ্জারদের জন্য লাইসেন্স নবায়নের ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে লাইসেন্স নবায়ন করতে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এতদিন নবায়ন ফি ছিল পাঁচ হাজার টাকা।

সোমবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে সকল অনুমোদিত ডিলার এবং লাইসেন্সপ্রাপ্ত মানি-চেঞ্জারদের কাছে পাঠিয়েছে। ১৫ জানুয়ারি থেকে এ নির্দেশনা জারি করা হবে।

বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা বলেন, ২০০২ সালে শেষ লাইসেন্স নবায়নের অর্থ পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়। এজন্য এতদিন ধরে পাঁচ হাজার টাকাই ছিল। তবে দেশের মূল্যস্ফীতির সঙ্গে অন্যান্য জিনিসের দাম বেড়ে যাওয়ায় সামঞ্জস্য করতেই মানি-চেঞ্জারদের লাইসেন্স নবায়ন ফি বাড়ানো হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশে মানি-চেঞ্জারদের প্রতিবছর একবার লাইসেন্স নবায়ন করতে হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা