× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিএসইতে ২ বছরে সর্বনিম্ন লেনদেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২২ ১৭:০৬ পিএম

আপডেট : ২২ ডিসেম্বর ২০২২ ২৩:২৪ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

লেনদেনের খরা কাটাতে বুধবার ১৬৯টি প্রতিষ্ঠানের ফ্লোর প্রাইস প্রত্যাহার করে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি। তাতেও খরা কাটেনি পুঁজিবাজারের লেনদেনে। বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে মোট লেনদেন হয় ২২৭ কোটি ৭৪ লাখ টাকা। যার ২০২১ ও ২০২২ সালের মধ্যে সর্বনিম্ন রেকর্ড। এর আগে ২০২১ সালের ৫ এপ্রিল লেনদেন হয়েছিল ২৩৬ কোটি ৬০ লাখ টাকা। 

তবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স সামান্য বেড়েছে। দিনশেষে ৩ পয়েন্ট বেড়ে ডিএসইর প্রধান মূল্যসূচক অবস্থান করছে ৬ হাজার ২০২ পয়েন্টে। ডিএসইতে লেনদেন হয়েছে ৩০৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের। অর্থ্যাৎ ৮৩টি প্রতিষ্ঠানের শেয়ারের কোনো লেনদেন হয়নি। লেনদেন হওয়া প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ৫২টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬১টির।

ডিএসইতে লেনদেনে শীর্ষে অবস্থান করছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার। এ প্রতিষ্ঠানটির ১৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা সি পার্ল রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৫৩ লাখ টাকা। এ ছাড়া শীর্ষ পাঁচে থাকা মুন্নু অ্যাগ্রোর ৮ কোটি ৪৪ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৬ কোটি ৬২ লাখ এবং ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে দর বাড়ার শীর্ষে অবস্থান করছে ইসলামী কমার্শিয়াল ইনস্যুরেন্স লিমিটেড লিমিটেডের শেয়ার। এ কোম্পানিটির শেয়ার দর ৯ দশমিক ৬৫ শতাংশ বেড়ে অবস্থান করছে ১৯ টাকা ৩০ পয়সায়। দ্বিতীয় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের ৮ দশমিক ৯৭ শতাংশ বেড়ে লেনদেন হয় ৮ টাকা ৫০ পয়সায়। এ ছাড়া ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশনের ৬ দশমিক ৮৭ শতাংশ, সোনালী আঁশের ৬ দশমিক ৮০ শতাংশ এবং মুন্নু অ্যাগ্রোর ৫ দশমিক ৭৯ শতাংশ শেয়ার দর বেড়েছে।

ডিএসইতে দরপতনের শীর্ষে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ার। এ শেয়ারটির দর ৭ দশমিক ৪৯ শতাংশ কমে সবশেষ ৫২৮ টাকা ৩০ পয়সায় লেনদেন হয়। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন সুজ লিমিটেডের শেয়ারের দাম ৪ দশমিক ৭৮ শতাংশ কমে লেনদেন হয় ৭৫ টাকা ৭০ পয়সায়। এছাড়া কপারটেকের ৩ দশমিক ৯০ শতাংশ, কোহিনুর কেমিক্যালের ২ দশমিক ৩২ শতাংশ এবং এটলাস বাংলাদেশের ২ দশমিক শূন্য ৬ শতাংশ দর কমেছে।

এদিকে ডিএসইর এসএমই বোর্ডের মূল্যসূচক সামান্য কমেছে। ডিএসএমই-এক্স দশমিক শূন্য ৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৩৯ পয়েন্টে।  লেনদেন হওয়া ১৩টি কোম্পানির শেয়ারের মধ্যে দর বেড়েছে ৬টির, কমেছে ৭টির। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ-সিএসইর মূল্যসূচক বেড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই  ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৩২৭ পয়েন্টে। লেনদেন হয়েছে ২০ কোটি ৬৯ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা