× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের বাজারে কমলো সোনার দাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ২০:২৭ পিএম

আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫ ২২:১১ পিএম

সোনার তৈরি জুয়েলারি গহনা। ফাইল ছবি

সোনার তৈরি জুয়েলারি গহনা। ফাইল ছবি

দেশের বাজারে দ্বিতীয় দফায় কমানো হয়েছে সোনার দাম। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে এই নতুন দর কার্যকর হবে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি (পিওর গোল্ড) সোনার মূল্য হ্রাস পেয়েছে। সে কারণে সোনার দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে বাজুস।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে দুই লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম এক লাখ ৫২ হাজার ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম কমলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ছয় হাজার ৬৫ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি পাঁচ হাজার ৫৭৪ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ভরি চার হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম তিন হাজার ৭৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা