× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছুটির দিনে আবাসন মেলায় ভিড়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২১:০৪ পিএম

ছুটির দিনে আবাসন মেলায় ভিড়

ছুটির দিনের বিকাল গড়াতেই রাজধানীর আগারগাঁওয়ে চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র যেন পরিণত হয় ক্রেতা ও ডেভেলপারদের মিলনমেলায়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) শেষ বিকালে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব ফেয়ার ২০২৫-এর দ্বিতীয় দিন দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। সকালের দিকে শীতের কুয়াশা ও ঠান্ডার কারণে উপস্থিতি তুলনামূলক কম থাকলেও দুপুরের পর থেকেই ক্রেতা-দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে। পরিবার নিয়ে ফ্ল্যাট ও প্লট দেখতে আসা মানুষের ভিড়ে স্টলগুলোতে শুরু হয় দরকষাকষি, তুলনা আর ভবিষ্যৎ পরিকল্পনার আলোচনা।

এক ছাদের নিচে দেশের শীর্ষস্থানীয় রিয়েল এস্টেট কোম্পানিগুলোর রেডি ও অনগোয়িং প্রকল্প দেখার সুযোগ থাকায় মেলাটি ক্রেতাদের কাছে কার্যকর সিদ্ধান্তের জায়গা হয়ে উঠেছে। লোকেশন, মূল্য, নকশা, হস্তান্তরের সময় ও কাগজপত্র- সব তথ্য একই স্থানে পাওয়ায় আলাদা অফিসে ঘুরে বেড়ানোর ঝামেলা কমছে বলে জানান দর্শনার্থীরা।

মেলায় আসা অনেক ক্রেতা বলেন, রিহ্যাব ফেয়ার তাদের সময় ও ঝুঁকিÑ দুটোই কমিয়ে দিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প তুলনা করে দেখার পাশাপাশি নির্মাণ মান ও বিনিয়োগ নিরাপত্তা সম্পর্কে সরাসরি ধারণা পাওয়া যাচ্ছে। মেলা উপলক্ষে বিশেষ ছাড়, সহজ কিস্তি, বুকিং ডিসকাউন্ট এবং ব্যাংক হাউসিং লোন-সংক্রান্ত তাৎক্ষণিক সহায়তা সিদ্ধান্ত নিতে সহায়ক হচ্ছে।

ডেভেলপারদের পক্ষ থেকেও মেলাকে গুরুত্বপূর্ণ প্লাটফর্ম হিসেবে দেখা হচ্ছে। তাদের মতে, এটি শুধু বিক্রির জায়গা নয়; বরং ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আস্থা তৈরি এবং বাজারের চাহিদা বোঝার সুযোগ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের উপস্থিতিতে যৌথভাবে গৃহঋণ সুবিধা তুলে ধরাও মেলার বড় দিক।

রিহ্যাব ফেয়ার ২০২৫-এর ডায়মন্ড স্পন্সর হিসেবে রয়েছে এশিয়ান টাউন ডেভেলপমেন্ট লিমিটেড, ইস্টার্ন হাউজিং লিমিটেড, শেলটেক লিমিটেড এবং ট্রপিক্যাল হোমস লিমিটেড। পাশাপাশি গোল্ড স্পন্সর হিসেবে অংশ নিয়েছে ক্রিডেন্স হাউজিং লিমিটেড।

ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় রেডি ও নির্মাণাধীন আবাসন প্রকল্প নিয়ে ক্রিডেন্স হাউজিংয়ের স্টলে ছিল দর্শনার্থীদের বাড়তি আগ্রহ। সংশ্লিষ্টরা জানান, সময়মতো হস্তান্তর ও মানসম্মত নির্মাণের কারণে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করেছে। মেলা উপলক্ষে দেওয়া বিশেষ মূল্যছাড় ও সহজ কিস্তি সুবিধা নতুন ও মধ্যবিত্ত ক্রেতাদের আকর্ষণ করছে।

মেলায় অংশ নেওয়া অন্যান্য প্রতিষ্ঠানও আধুনিক ও পরিকল্পিত ফ্ল্যাট ও ল্যান্ড প্রকল্প উপস্থাপন করছে। রেডি ফ্ল্যাট থেকে শুরু করে আন্ডার কনস্ট্রাকশন প্রকল্প- সব ধরনের বিনিয়োগ সম্ভাবনা নিয়ে বিস্তারিত তথ্য দেওয়া হচ্ছে স্টলগুলোতে।

দর্শনার্থীদের মতে, রিহ্যাব ফেয়ার এখন শুধু প্রদর্শনী নয়- নিরাপদ আবাসন কেনার ক্ষেত্রে এটি একটি নির্ভরযোগ্য সিদ্ধান্তের জায়গা।

উল্লেখ্য, রিহ্যাব ফেয়ার ২০২৫ চলবে আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত। এ বছর মেলায় শিশুদের খেলার জায়গা, নামাজের সুব্যবস্থা এবং টিকিটের সঙ্গে নাস্তার ব্যবস্থাও রাখা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা