প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম
বাংলাদেশ গার্মেন্ট বায়িং হাউস অ্যাসোসিয়েশনের (বিজিবিএ) বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা ক্লাবে এ সভা অনুষ্ঠিত হয়। এজিএমে বিজিবিএর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অতিথি ছিলেন বিজিবিএর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট কাইয়ুম রেজা চৌধুরী, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. শহীদুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব শাহরিয়ার হাসান, ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের এএমডি আদনান মাসুদ।
সভার শুরুতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অকাল মৃত্যুতে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন শেষে তার আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
এজিএমে সভাপতির বক্তব্যে বিজিবিএর প্রেসিডেন্ট মোফাজ্জল হোসেন পাভেল বলেন, হাইকোর্টের রায় নিয়ে গত বছরের ২৮ ডিসেম্বর ২০২১-২০২৪ সালের এজিএম একত্রে করা হয়েছিল। ২০০৬ সালে প্রতিষ্ঠিত বিজিবিএর এবারই পঞ্জিকা বছর অনুযায়ী ২০২৫ সালের নিয়মিত এজিএম কার্যক্রম শুরু হলো, যা আগামীতেও চলমান থাকবে। তিনি বিজিবিএর অফিস বেয়ারার, স্টান্ডিং কমিটি, ডোনারসহ সব সদস্যকে সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
এএইচএম সালেহ উজ্জামানের সঞ্চালনায় সেক্রেটারি জেনারেল মো. জাকির হোসেন শুভেচ্ছা বক্তব্য দেন। এছাড়া ট্রেজারার ফজলুল হক সাঈদ ২০২৪-২৫ অর্থ বছরের আয়-ব্যয় ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন।