× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৫৭ পিএম

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:১৫ পিএম

ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ওষুধ শিল্পে নিয়োজিত পেশাজীবি কর্মকর্তাদের সংগঠন “ফার্মাসিউটিক্যালস এক্সিকিউটিভ ক্লাব লিমিটেড (পিইসিএল)” ২০২৫-২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেছে। ১৯ সদস্যের এই কমিটিতে এসিআই পিএলসির সিওও এম মহিবুজ জামান সভাপতি এবং নেভিয়ান লাইফসায়েন্সের সিওও নকিবুর রহমান মহাসচিব পদে নির্বাচিত হয়েছেন। 

শনিবার (২৯ নভেম্বর) ক্লাবটির মহাখালি কার্যালয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির অন্যান্য পদে নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোহাম্মদ হালিমুজ্জামান (হেলথকেয়ার), সহ-সভাপতি সৈয়দ এ বি তাহমিদ (সাইনোভিয়া ফার্মা) এবং কোষাধ্যক্ষ শাহনাজ পারভীন (ইনসেপ্টা)। 

নির্বাহী সদস্যরা হলেন- আফসার উদ্দিন আহমেদ (বেক্সিমকো), ডা. রেজা মোঃ সামিউল হাসান (এমএসপি), মো. ইফতেখারুল ইসলাম, মমিনুল হাসান (র‌্যাংগস), মো. মিজানুর রহমান (স্কয়ার), নাজমুল হোসেন (ইউনিমেড), একেএম আহসান উল্লাহ (গ্লোবাল ফার্মা), মোহাম্মদ শরিফুল ইসলাম (হামদর্দ), ব্রাহ্মর্পন পিকাসো (একমি), ডা. মো. মুজাহিদুল ইসলাম (এসকেএফ), এসএম নূর হোসেন (ল্যাবএইড), তপন কুমার রায় (ফার্মাশিয়া), মো. তানবীর সাজিব (রেনাটা) এবং মোহাম্মদ আশরাফুল আলম (রেডিয়েন্ট)। 

এছাড়া উপদেষ্টা পরিষদে পুনঃমনোনীত হয়েছেন মোঃ রফিকুল ইসলাম, মোঃ আজিজুল হক, আখতার মতিন চৌধুরী, আবু নাঈম সাইফুর রহমান, শেখ নাহার মাহমুদ এবং মীর জাকি আজম চৌধুরী। 

জানা গেছে, ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব দুই দশকেরও অধিক সময় ধরে ওষুধ শিল্পের ব্যবস্থাপনা নির্বাহীদের নির্মল বিনোদন এবং সামাজিক-পারিবারিক মেলবন্ধনের এক অনন্য যোগসূত্র হিসেবে কাজ করছে। ক্লাবটি নিয়মিতভাবে বিভিন্ন জাতীয়ভাবে তাৎপর্যপূর্ণ দিবস উদ্যাপন এবং সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরতে উৎসব-পার্বনে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করে। এর পাশাপাশি খেলাধুলা, চিত্রাংকন, রান্নাসহ নানা বিনোদন ও প্রতিযোগিতামূলক আয়োজনে ক্লাব সদস্যরা পরিবারসহ অংশ নিয়ে থাকেন। এ বছর ফার্মাসিউটিক্যাল এক্সিকিউটিভ ক্লাব ২৫ তম বর্ষে পদার্পণ করলো - বছরব্যাপী বিশেষ আয়োজনের মধ্য দিয়ে ক্লাবটির রজত জয়ন্তী উদযাপন করা হবে বলে নতুন কমিটির পক্ষ থেকে ঘোষণা দেয়া হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা