প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৭:৪৮ পিএম
মোবাইল ফটোগ্রাফিতে নতুনত্ব আনতে বাজারে আসছে ফ্ল্যাগশিপ ভিভো এক্স৩০০ প্রো। দূরের ছবি ঝাপসা হওয়া, কম আলোতে ডিটেইল হারানো, কিংবা সামান্য হাতের মুভমেন্টে ফ্রেম নষ্ট হওয়ার মতো সীমাবদ্ধতা দূর করতে জাইসের সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে এর শক্তিশালী টেলিফটো লেন্স।
রবিবার (৩০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্মার্টফোন, স্মার্ট অ্যাকসেসরিজ, সফটওয়্যার এবং অনলাইন পরিষেবা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভিবো।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিভো এক্স৩০০ প্রো-তে প্রধান আকর্ষণ হিসেবে আসছে ২০০ মেগাপিক্সেল জাইস এপিও টেলিফটো ক্যামেরা। এতে ব্যবহৃত হাই-এন্ড প্রফেশনাল এপিও লেন্স কালার বিভ্রান্তি বা ঝাপসা হওয়া নিয়ন্ত্রণ করে স্বচ্ছতা বাড়ায় এবং দূরের দৃশ্যেও দেয় পরিষ্কার, শার্প ডিটেইল।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভিভো এক্স৩০০ প্রো-তে থাকছে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তি এবং একটি ডুয়াল প্রো ইমেজিং চিপ। এতে সামান্য হাতের নড়াচড়াতেও ফ্রেম নষ্ট হবে না। লেন্সের বিশেষ কোটিং অতিরিক্ত আলো কমিয়ে আরও পরিষ্কার আউটকাম এনে দেবে। ভিভো এক্স৩০০ প্রোতে থাকবে নতুন ও আপগ্রেডেড অরিজিন ওএস ৬। নতুন এই অপারেটিং সিস্টেমে দ্রুত ও মসৃণ পারফরম্যান্সের জন্য থাকবে স্মুথ ইঞ্জিন, উন্নত ইউজার ইন্টারফেস সুবিধা। ৭.৯৯ মিমির মিনিমালিস্ট, সিমেট্রিক ও আধুনিক ডিজাইনে ডিউন ব্রাউন ও ফ্যান্টম ব্ল্যাক- এই দুই প্রিমিয়াম কালারে বাজারে আসছে এক্স৩০০ প্রো।
ভিভো বলছে, এটি শুধু একটি নতুন ফ্ল্যাগশিপ নয় বরং মোবাইল ইমেজিংয়ের নতুন মানদণ্ড স্থাপন করবে। এক কথায়, ভিভোর এই নতুন উদ্ভাবন প্রতিটি ব্যবহারকারীকে দিবে তাদের সবচেয়ে আকর্ষণীয় গল্পটি আরও নিখুঁতভাবে তুলে ধরার সুযোগ।