× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৫ ২০:০২ পিএম

আপডেট : ২৬ নভেম্বর ২০২৫ ২০:০৩ পিএম

যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত

সাম্প্রতিক যমুনা ব্যাংক পিএলসির উদ্যোগে আর্থিক সাক্ষরতা কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে অত্র বিদ্যালয়ের ছাত্রীদের নিয়ে আর্থিক শিক্ষা কার্যক্রম অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ব্যাংকিং অপারেশন ডিভিশনের প্রধান মো. আব্দুস সোবহান। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘ছাত্র জীবনের শুরু থেকেই ব্যক্তিগত আর্থিক ব্যবস্থাপনাই ভবিষ্যৎ জীবনে অনিবার্য সাফল্য।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- যমুনা ব্যাংকের সিলেট অঞ্চলের আঞ্চলিক প্রধান ও সিলেট শাখার ব্যবস্থাপক শামসুল আলম চৌধুরী এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংকের শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো. মোশারফ হোসেন। প্রোগ্রামটি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এতে স্কুলের শিক্ষকরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা