× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনার দামে উর্ধ্বগতি, ভরিতে বাড়ল যত টাকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২১:৫২ পিএম

সোনার দামে উর্ধ্বগতি, ভরিতে বাড়ল যত টাকা

দেশের বাজারে সোনার দাম আবারও বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন দামে ভরিতে সোনার সর্বোচ্চ ২ হাজার ৬১২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) থেকে সারা দেশে সোনার এই নতুন দর কার্যকর হবে।

বুধবার (১৯ নভেম্বর) রাতে বাজুস এক বিজ্ঞপ্তিতে জানায়, স্থানীয় বাজারে তেজাবী বা পিওর গোল্ডের মূল্য বৃদ্ধির কারণে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার ভরি বিক্রি হবে দুই লাখ ৯ হাজার ৫২০ টাকায়। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনা বিক্রি হবে এক লাখ ৭১ হাজার ৪২৬ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার নতুন দাম ভরিতে এক লাখ ৪২ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে, রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের রুপার ভরি চার হাজার ২৪৬ টাকা, ২১ ক্যারেটের রুপার ভরি চার হাজার ৪৭ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার ভরি তিন হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার ভরি দুই হাজার ৬০১ টাকা নির্ধারণ করা হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা