× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিজ ট্রাসের জ্বালানি সুরক্ষা কমিটি বিলুপ্ত করলেন ঋষি

প্রবা ডেস্ক

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ১৬:৪০ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিশেষ তদারকি কমিটি  বাতিল ঘোষণা করেছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে ইউরোপজুড়ে জ্বালানি সংকট দেখা দিলে জ্বালানি নিরাপত্তা জোরদার করতে বিশেষ কমিটি ঘোষণা করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাস। প্রধানমন্ত্রী হিসাবে সংক্ষিপ্ত মেয়াদের শুরুতে খারাপ পরিস্থিতিতে দুর্বল বাজার সংস্কারের জন্যই  এই কমিটি ঘোষণা করেছিলেন লিজ ট্রাস। তবে চলটি বছরের সেপ্টম্বরে ঘোষিত বিশেষ এই কমিটির মেয়াদ তিন মাস হতে না হতেই বন্ধ ঘোষণা করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের করোনা ভ্যাকসিন সংক্রান্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করা ম্যাডেলাইন ম্যাকটার্নানের নেতৃত্বে জ্বালানি নিরাপত্তা সংক্রান্ত বিশেষ কমিটি গঠন করেন লিজ ট্রাস। দেশীয় এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে জ্বালানি সুরক্ষা নিশ্চিতকরণ এবং দাম নিয়ন্ত্রণে রাখার পদক্ষেপ নিতে বলা হয় বিশেষ এই কমিটিকে। দায়িত্ব নেওয়ার পরপরই সেপ্টেম্বরে তারা আলোচনা শুরু করেছিল বলে জানিয়েছিলেন লিজ ট্রাস। তবে সাম্প্রতিক সময়ে সে কমিটি সুনাক কর্তৃক বাতিল ঘোষণা করা হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির সরকারি সূত্র। আগের চুক্তিগুলো অন্বেষণ করা পূর্ববর্তী প্রশাসনের বুদ্ধিমান কাজ ছিল। তবে গ্যাসের দাম এত বেশি থাকার পরেও দীর্ঘমেয়াদী চুক্তিগুলো কার্যকর রাখার কোনো কারণ নেই। তাই বিশেষ এই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করার সিদ্ধান্ত সঠিক।"

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে যুক্তরাজ্যের জ্বালানি সুরক্ষা হুমকির মুখে পড়েছে বলে মন্তব্য করেছিলেন লিজ ট্রাস। বিশেষ এই কমিটি গঠন নিয়ে সে সময়ে তিনি বলেছিলেন, ব্রিটেনের জ্বালানি সংকট কাটিয়ে ওঠতে প্রতিবন্ধকতা এবং স্বল্পমেয়াদি চুক্তির মাধ্যমে সমস্যা নিরসনের পথ খুঁজে বের করবে এই কমিটি।  সেপ্টেম্বরে জ্বালানি বিল ঘোষণার অংশ হিসেবে বিশেষ এই কমিটি জ্বালানির দাম নির্ধারণের নিশ্চয়তা দিয়েছিল। যেখানে তারা পারিবারিক কাজের গড় জ্বালানি বিল নির্ধারণ করেছিলে ২ হাজার ৫০০ পাউন্ড।

তবে গত মাসে ব্রিটেনের সরকারি গ্যাস ও বিদ্যুৎ সরবারহকারী প্রতিষ্ঠান অফজেম গ্যাসের দাম আগের তুলনায় বেশি নির্ধারণ করে দিয়েছে। যেখানে তারা আগামী বছরের জানুয়ারি থেকে ২০২৪ সালের মার্চ অবধি গ্যাসের গড় দাম নির্ধারণ করেছে ৪ হাজার ২৭৯ ইউরো।

জ্বালানি সুরক্ষা দিতে বিশেষ এই কমিটি কার্যকর থাকা অবস্থায় ব্যবসায়ী ও শিল্প প্রতিষ্ঠানের জন্য ছয় মাসের একটি স্কিম ঘোষণা করেছিল। যার মাধ্যমে অরক্ষিত শিল্পের জন্য সহায়তা অব্যাহত রাখা হয়েছিল। বিশেষ এই কমিটির গুরুত্ব তুলে ধরে একজন সরকারি মুখপাত্র বলেন, অভ্যন্তরীণ জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ এই কমিটি গঠন করা হয়েছিল। যদিও সরকার এই প্রচেষ্টাগুলো এখনও চালিয়ে যাচ্ছে। সরকার জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। তবে আমরা অন্তত এটা বুঝতে পেরেছি বাজারের জন্য সরাসরি গ্যাস কেনা কোন সঠিক সিদ্ধান্ত নয়।"  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা