× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশের বাজারে শাওমির রেডমি ১৫ উন্মোচন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৪ পিএম

দেশের বাজারে শাওমির রেডমি ১৫ উন্মোচন

মোবাইল হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি নিয়ে এলো ৭ হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন শাওমি রেডমি ১৫। স্যান্ডি পার্পল, টাইটান গ্রে ও মিডনাইট ব্ল্যাকÑ এ ৩টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সব শাওমির অফিসিয়াল স্টোরে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৭ হাজার ৯৯৯ ও ২০ হাজার ৯৯৯ টাকা।

‘এন্ডলেস ব্যাটারি, স্ন্যাপড্রাগন পাওয়ার’ ট্যাগলাইনের স্মার্টফোনটিতে দুর্দান্ত ব্যাটারির পাশাপাশি রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। এ ছাড়া স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ রিফ্রেশ রেটের সমন্বয়ে অসাধারণ পারফরম্যান্স নিশ্চিত করায় টেকপ্রেমীদের নজর কাড়ছে স্মার্টফোনটি। ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় স্মার্টফোনটি পাওয়ার ব্যাংক হিসেবে কাজ করবে এবং যা দিয়ে অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসও চার্জ দেওয়া যাবে। 

স্মার্টফোনটিতে রয়েছে ৬ দশমিক ৯ ইঞ্চি সাইজের ফুল এইচডি ডিসপ্লে, সঙ্গে ১৪৪ হার্জ রিফ্রেশ রেট; যা শাওমি ফ্যানদের কাছে স্মার্টফোনটিকে ভীষণ আকর্ষণীয় করে তুলেছে। স্মার্টফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা