× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজার্ভ চুরি: ফিলিপাইনে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৫৬ পিএম

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় ফিলিপাইনের রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) ৮১ মিলিয়ন ডলার আদালতের মাধ্যমে বাজেয়াপ্ত করা হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদালতের আদেশ অনুযায়ী বাজেয়াপ্তকৃত অর্থ বাংলাদেশের রিজার্ভ চুরির মামলার অংশ হিসেবে ফিলিপাইন কর্তৃপক্ষ জব্দ করেছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলে সিআইডি জানিয়েছে।

২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশের রিজার্ভ থেকে ইতিহাসের অন্যতম বড় সাইবার ডাকাতি সংঘটিত হয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে প্রায় ১০১ মিলিয়ন ডলার জাল সুইফট বার্তার মাধ্যমে চুরি হয়।

এর মধ্যে শ্রীলঙ্কায় পাঠানো প্রায় ২০ মিলিয়ন ডলার সন্দেহজনক মনে হওয়ায় ফেরত আসে। তবে বাকি ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনের মাকাতি শহরের আরসিবিসি ব্যাংকের জুপিটার শাখার ভুয়া হিসাবে জমা হয়। পরে তা দ্রুত বিভিন্ন ক্যাসিনোর মাধ্যমে পাচার করা হয়।

ঘটনার পর বাংলাদেশ ব্যাংক মামলা করে এবং আন্তর্জাতিক পর্যায়ে তদন্ত শুরু হয়। ফিলিপাইনের আদালতে আরসিবিসি ব্যাংকের একাধিক কর্মকর্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের অভিযোগে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। শাখা ব্যবস্থাপক মায়া ডিগুইটো দোষী সাব্যস্ত হন।

বাংলাদেশ ব্যাংক ২০২০ সালে নিউইয়র্ক আদালতে আরসিবিসি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় অর্থ রূপান্তর, আত্মসাৎ, জালিয়াতি ও মানি লন্ডারিংয়ের বিভিন্ন অভিযোগ আনা হয়।

এ পর্যন্ত ক্যাসিনো মালিকের কাছ থেকে প্রায় দেড় কোটি ডলার উদ্ধার করা গেলেও বেশিরভাগ অর্থের হদিস মিলছিল না। তবে এবার আদালতের আদেশে ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত হওয়ায় মামলার অগ্রগতি নতুন মাত্রা পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা