× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিকেবি ও ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৩৮ পিএম

বিকেবি ও ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফারের মধ্যে চুক্তি স্বাক্ষরিত

বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) এবং স্পেনভিত্তিক ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ.-এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেবির প্রধান কার্যালয়ের বোর্ডরুমে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ কৃষি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহা. খালেদুজ্জামান সভাপতিত্ব করেন।

চুক্তিতে বিকেবির পক্ষে ফরেন রেমিট্যান্স ম্যানেজমেন্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মোহা. আতিকুর রহমান এবং ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফার এস.এ.-এর পক্ষে রিপ্রেজেন্টিটিভ-এশিয়া সাজিদ মওলা স্বাক্ষর করেন।

এ চুক্তির মাধ্যমে বিকেবি ও ল্যাটিন ট্রাভেল মানি ট্রান্সফারের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার হবে। পাশাপাশি স্পেনসহ আমেরিকা ও ল্যাটিন আমেরিকা থেকে রেমিট্যান্স সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকরভাবে দেশে পৌঁছানো সম্ভব হবে।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা