হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৫ ১৮:৫২ পিএম
প্রবা ফটো।
দিনাজপুরের হিলি স্থলবন্দরের সীমান্তের শূন্যরেখায় চাল বোঝায় একটি ভারতীয় ট্রাক বিকল হয়ে পড়ায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। রবিবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৪টা থেকে ভারত-বাংলাদেশের মধ্যে সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
সীমান্ত সূত্রে জানা যায়, ভারতের হিলি কাস্টমস চেকপোস্ট থেকে বাংলাদেশ সীমান্তের দিকে আসার সময় শূন্যরেখায় হঠাৎ করেই একটি ট্রাক বিকল হয়ে পড়ে। ফলে বিকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে কোনো পণ্য আমদানি-রপ্তানি করা সম্ভব হচ্ছে না।
হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী বলেন, গাড়ি বিকল হওয়ায় বিকাল ৫টা থেকে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। তবে গাড়ি মেরামতের কাজ চলছে। দ্রুত সমস্যা সমাধান হলে পুনরায় আমদানি-রপ্তানি শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।