প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫ ২১:৪১ পিএম
নতুন স্মার্টফোন- রেডমি ১৫সি বাজারে এনেছে শাওমি। ডিভাইসটির অন্যতম বৈশিষ্ট্য এই সেগমেন্টের সবচেয়ে বড় ৬ দশমিক ৯ ইঞ্চি ইমার্সিভ ডিসপ্লে। যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। ১২৮ জিবি স্টোরেজসহ ৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র্যামের এ স্মার্টফোনটির দাম যথাক্রমে ১৪ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৪৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
স্মার্টফোনটির আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো এর দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ। দ্রুততম সময়ে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। ৩৩ ওয়াটের টার্বো চার্জার দিয়ে স্মার্টফোনটির ব্যাটারি জিরো পার্সেন্ট থেকে ফুল ৫০% হতে সময় নেবে মাত্র ৩১ মিনিট। ১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করবে।
ফোনটির ক্যামেরা অপশনে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। এছাড়াও ডিভাইসটিতে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আলট্রা অক্টা-কোর প্রসেসর । শাওমি রেডমি ১৫সি ডিভাইসটিতে রয়েছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা। এছাড়া পানির ছিটেফোঁটা ও ধুলাবালি থেকে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং।
শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, “এই সেগমেন্টের সবচেয়ে বড় ডিসপ্লেযুক্ত স্মার্টফোন শাওমি রেডমি ১৫সি বাজারে আনতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এর আগে শাওমি রেডমি ১৪সি বাজারে আনার পর শাওমি ফ্যানদের থেকে বিপুল সাড়া পাই। তারই ধারাবাহিকতায় বাজারে আরও উন্নত ডিজাইনে, আধুনিক প্রযুক্তিতে শাওমি রেডমি ১৫সি এনেছি আমরা। অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ডিসপ্লের এই স্মার্টফোনটি বিনোদনপ্রেমী শাওমি ফ্যানদের দৈনন্দিন স্মার্টফোন অভিজ্ঞতাকে আরও প্রাণবন্ত ও উপভোগ্য করে তুলবে বলে আমরা মনে করি”।
পাতলা, হালকা ও নান্দনিক ডিজাইনের এ স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু- এ ৩ টি আকর্ষণীয় কালারে দুটি ভ্যারিয়েন্টে দেশের সকল শাওমির অফিশিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে।