× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবের জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৮ শতাংশ

প্রবা ডেস্ক

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২২ ১৭:৩৫ পিএম

আপডেট : ১১ ডিসেম্বর ২০২২ ১৮:১১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

সৌদি আরবের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয়েছে ৮ দশমিক ৮ শতাংশ। গত বছরের তুলনায় জ্বালানি তেল বিক্রি বাড়ায় দেশটির জিডিপি বেড়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সৌদির জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিক্স (জিএএসটিএটি)।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় তৃতীয় প্রান্তিকে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ১ শতাংশ।

অন্যদিকে তেলবহির্ভূত খাতে বার্ষিক জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশ, যা আর ত্রৈমাসিকের প্রবৃদ্ধির চেয়ে শূন্য দশমিক ৫ শতাংশ কমেছে। এ ছাড়া তৃতীয় প্রান্তিকে সরকারি কার্যক্রম থেকে এক বছরের আগের একই সময়ের তুলনায় ২ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে।

আরবের তেলের খনি থেকে খনন কার্যক্রমে গত বছর অক্টোবর মাসের তুলনায় চলতি বছর তেলের উৎপাদন ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২২ সালের অক্টোবর মাসে প্রতিদিন ১ কোটি ব্যারেলের বেশি তেল উৎপাদন করেছে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা