× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ার বাজার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ৩০ জুন ২০২৫ ২১:৪৩ পিএম

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১১:২৫ এএম

মঙ্গলবার ব্যাংক হলিডে, বন্ধ থাকবে লেনদেন ও শেয়ার বাজার

ব্যাংক হলিডে মঙ্গলবার (১ জুলাই)। এ উপলক্ষে দেশের সব ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। একইসঙ্গে স্থগিত থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) শেয়ার লেনদেন কার্যক্রমও।

বাংলাদেশ ব্যাংকের বার্ষিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে পালিত হয়। এই দিনগুলোতে ব্যাংকগুলো বার্ষিক আর্থিক হিসাব সম্পন্ন ও চূড়ান্তকরণের কাজ করে থাকে। এ জন্য দেশের সব তফসিলি ব্যাংক গ্রাহক লেনদেন বন্ধ রাখে।

তবে ব্যাংকগুলোর প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখাগুলোতে সীমিত পরিসরে অভ্যন্তরীণ প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে।

ছুটির দিনে কেন্দ্রীয় ব্যাংকসহ বাণিজ্যিক ব্যাংকগুলো গ্রাহকদের সঙ্গে কোনও ধরনের আর্থিক লেনদেন বা সেবা দেবে না। তবে এটিএম থেকে টাকা উত্তোলনের মতো নিরবচ্ছিন্ন পরিষেবা চালু থাকবে।

ব্যাংকিং লেনদেন বন্ধ থাকায় পুঁজিবাজারেও এর প্রভাব পড়বে। ফলে মঙ্গলবার ডিএসই ও সিএসই– উভয় স্টক এক্সচেঞ্জে শেয়ার লেনদেন বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা