প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ জুন ২০২৫ ১৯:০১ পিএম
স্টেপ ফুটওয়্যার অ্যান্ড অ্যাক্সেসরিজ কোম্পানি লিমিটেড সাম্প্রতিক রিলস ক্যাম্পেইনের আওতায় চারজন টিকটক কনটেন্ট ক্রিয়েটরকে ‘স্টেপ ক্রিয়েটর অ্যাওয়ার্ড (টিকটক)’ প্রদান করেছে।
বুধবার (২৬ জুন) কোম্পানিটি তাদের প্রধান কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে। এক প্রেস বিজ্ঞপ্তিতে থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বছরের শুরু থেকে দেশের শীর্ষস্থানীয় ও উদীয়মান কনটেন্ট ক্রিয়েটররা স্টেপ ফুটওয়্যারের বিভিন্ন পণ্যের উপর ভিত্তি করে একাধিক আকর্ষণীয় রিলস ভিডিও তৈরি করেন। এই ভিডিওগুলো টিকটকসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে লক্ষাধিক দর্শক দেখেছেন এবং কয়েক মিলিয়ন ভিউ নিয়ে ভাইরাল হয়েছে। নতুন প্রজন্মের রুচি ও ডিজিটাল অভ্যাসকে মাথায় রেখে পরিচালিত এই ক্যাম্পেইনটি অনলাইন প্ল্যাটফর্মে অভূতপূর্ব সাড়া ফেলেছে এবং ব্র্যান্ডটি নিয়ে ব্যাপক ইতিবাচক আলোচনা তৈরি করেছে। এই ডিজিটাল ক্যাম্পেইনের সৃজনশীল উপস্থাপন ও কনটেন্ট ভ্যালু প্রতিষ্ঠানের ব্র্যান্ডিং ও মার্কেটিং কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে, যা ভবিষ্যতের প্রচার কৌশলেও কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশা করছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুষ্ঠানে চারজন শীর্ষস্থানীয় টিকটক কন্টেন্ট ক্রিয়েটরকে ‘স্টেপ ক্রিয়েটর অ্যাওয়ার্ড (টিকটক)' প্রদান করা হয়। এই ক্রিয়েটররা হলেন—মিরাজ আহমেদ, মো: নাঈম, আবু হাসেম ও ফকরুল ইসলাম। পুরস্কার হিসেবে তাদেরকে আর্থিক সম্মাননা, স্টেপের নিজস্ব ডিজাইনের সিলভার বাটন ক্রেস্ট এবং আকর্ষণীয় উপহার সামগ্রী প্রদান করা হয়। এই সম্মাননা শুধু তাদের অনন্য ডিজিটাল অবদানকে স্বীকৃতি জানানোর জন্য নয়, বরং ভবিষ্যতে দেশীয় ব্র্যান্ড এবং তরুণ কনটেন্ট নির্মাতাদের মধ্যে একটি সৃজনশীল বন্ধন তৈরির প্রতীক হিসেবেও বিবেচিত হচ্ছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির, প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম শামীম, মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান এবং প্রতিষ্ঠানটির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
অনুষ্ঠানে স্টেপ ফুটওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক শামীম কবির বলেন, "বর্তমান প্রজন্মের সাথে যুক্ত হতে এবং নতুন বাজার তৈরি করতে ডিজিটাল কন্টেন্ট একটি অত্যন্ত কার্যকর মাধ্যম। আমাদের টিকটক ক্যাম্পেইন এই ক্ষেত্রে একটি সফল উদাহরণ। আমরা প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমরা বিশ্বাস করি, নতুন প্রজন্মের সাথে যোগাযোগ তৈরি করতে হলে তাদের ভাষাতেই কথা বলতে হবে। ডিজিটাল ক্রিয়েটরদের সৃজনশীলতা এবং উদ্ভাবনী ভাবনা স্টেপ-এর পণ্যের বার্তা মানুষের কাছে আরও আকর্ষণীয়ভাবে পৌঁছে দিয়েছে। আজকের এই সম্মাননা কেবল একটি পুরস্কার নয়, এটি আমাদের কৃতজ্ঞতা প্রকাশের একটি প্রতীক—যারা নিজেদের প্রতিভা দিয়ে আমাদের ব্র্যান্ডকে নতুন মাত্রা দিয়েছেন। ভবিষ্যতে আমরা এই ধারাকে আরও বিস্তৃত করতে চাই, যাতে দেশীয় ব্র্যান্ড এবং তরুণ প্রতিভারা একসাথে এগিয়ে যেতে পারে।"