প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ জুন ২০২৫ ২০:২০ পিএম
নেটওয়ার্ক প্রযুক্তি খাতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর কোর নেটওয়ার্ক সল্যুশনের জন্য জিএসএমএ’র বেস্ট এআই ইনোভেশন ইন এশিয়া অ্যাওয়ার্ড পেয়েছে হুয়াওয়ে ও চায়না মোবাইল। কোর নেটওয়ার্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্যবসায়িক প্রয়োগের ক্ষেত্রে হুয়াওয়ে ও চায়না মোবাইলের অবদান হিসেবে পুরস্কারটি দেয়া হয়। মোবাইল এআইয়ের যুগে হুয়াওয়ের অগ্রণী ভূমিকাও এই স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে।
বুধবার (২৫ জুন) হুয়াওয়ে বাংলাদেশের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ফাইভজি-এ (অ্যাডভান্সড) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি একত্রে প্রয়োগের ফলে মোবাইল এআই যুগের সূচনা হয়েছে, যা ব্যক্তি, আবাসস্থল ও শিল্পখাতের মধ্যে আরও বেশি সংযোগ স্থাপনের সুযোগ করে দিচ্ছে। ব্যক্তিক, পারিবারিক, ব্যবসায়িক ও সামগ্রিক এআইভিত্তিক ব্যবহারে ক্ষেত্রে এআইভিত্তিক কোর নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বাড়ছে।
হুয়াওয়ে এবং চায়না মোবাইল কোর নেটওয়ার্কে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) যুক্ত করার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে যাচ্ছে যাতে ইন্টেলিজেন্ট অ্যাপ্লিকেশনগুলিকে ইন্টেলিজেন্ট নেটওয়ার্কের সাথে সামঞ্জস্যপূর্ণ করা যায়।
হুয়াওয়ে ক্লাউড কোর নেটওয়ার্ক প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট জর্জ গাও বলেন, কোর নেটওয়ার্কে এআই একীভূতকরণ মোবাইল এআই যুগের একটি অন্যতম বৈশিষ্ট্য। এর পাশাপাশি এআই কোর নেটওয়ার্ক হবে উদ্ভাবনী সেবার জন্য একটি সম্ভাবনাময় ভিত্তি, যা ‘ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি অব থিংস’ থেকে ‘ইন্টেলিজেন্ট কানেক্টিভিটি অব এআই এজেন্টের’ রূপান্তরে ভূমিকা রাখবে। চায়না মোবাইল ও শিল্পখাতের অন্যান্য অংশীজনদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে নতুন সেবা উদ্ভাবন ও শিল্পখাতকে সহযোগিতা করার পাশাপাশি আরও বেশি ব্যবসায়িক উপযোগিতা সৃষ্টি করবে হুয়াওয়ে।