প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৬ মে ২০২৫ ১৭:৪০ পিএম
স্টেপ ফুটওয়্যার ঢাকার নবাবগঞ্জে জেলা পরিষদ মার্কেটে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। উদ্বোধন উপলক্ষে বিশেষ অফার ও আকর্ষণীয় ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি।
সোমবার (২৬ মে) শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্টেপ ফুটওয়্যারের ক্লাস্টার বিজনেস হেড হোসাইন মুহাম্মদ সাদেক, ব্র্যান্ড ম্যানেজার রনি ফকির মুন্না, ক্রেতা ও ব্যবসায়িক অংশীদাররা।
নতুন শোরুমে পাওয়া যাবে স্টেপ ফুটওয়্যারের সম্পূর্ণ কালেকশন—দৈনন্দিন ব্যবহারের জন্য আরামদায়ক ক্যাজুয়াল জুতা, অফিস ও আনুষ্ঠানিক পরিবেশে ব্যবহারের উপযোগী ফরমাল জুতা, আধুনিক স্পোর্টস কালেকশন এবং নারীদের জন্য স্টাইলিশ ও ট্রেন্ডি ডিজাইনসমূহ।
স্টেপ ফুটওয়্যারের মহাব্যবস্থাপক ওয়াহিদুর রহমান বলেন, “আমাদের লক্ষ্য কেবল জুতা বিক্রি নয়, বরং প্রতিটি পদক্ষেপে আরাম ও আত্মবিশ্বাস নিশ্চিত করা। স্টাইল, আরামদায়ক অনুভূতি এবং গুণগত মান—এই তিনটি মূল স্তম্ভের উপর ভিত্তি করে আমরা প্রতিটি গ্রাহকের জন্য তৈরি করি ভরসার জুতা। নবাবগঞ্জে আপনাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত; এখান থেকেই শুরু হোক আরামদায়ক পথচলার এক নতুন দিগন্ত!"