× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মোবাইল কিনে ৫ লাখ টাকা উপহার পেলেন ক্রেতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ মে ২০২৫ ১৫:০৫ পিএম

আপডেট : ২০ মে ২০২৫ ১৫:০৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্মার্টফোন কিনে ঈদ উপহার হিসেবে পাঁচ লাখ টাকা পেলেন এক ক্রেতা। ঈদুল আজহাকে ঘিরে শুরু হওয়া 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইনের আওতায় প্রথম দফায় ৫ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। ৫ লাখ টাকা ছাড়াও উপহার হিসেবে তাদের দেওয়া হয় মাল্টি ডোর রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ক্রিকেট তারকা তামিম ইকবাল খান। 

গত ৭ মে থেকে শুরু হয় দেশের এক নম্বর স্মার্টফোন ব্র্যান্ড শাওমির 'ঈদ উইথ শাওমি' ক্যাম্পেইন। ব্র্যান্ডটির পক্ষ থেকে জানানো হয়, এই ক্যাম্পেইনের আওতায় ‍স্মার্টফোন কিনলে মেগা পুরষ্কার হিসেবে থাকছে নগদ ৫ লাখ টাকা, মাল্টি ডোর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনারসহ মোট ১০ কোটি টাকা সমমূল্যের উপহার। তারই ধারাবাহিকতায় প্রথম দফায় ৫ জন বিজয়ী জিতে নিলেন এ মেগা পুরস্কার।

ক্যাম্পেইনটিতে প্রথম পুরস্কার পেয়েছে মো. আলামিন খান। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকা। মোসা. আসমা আক্তার ও মো. আকাশ কাজী এই দুজন পেয়েছেন মাল্টি ডোর রেফ্রিজারেটর। আকাশ হাওলাদার ও রানা তান্তি পেয়েছেন এয়ার কন্ডিশনার।

সম্প্রতি শাওমির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তামিম ইকবাল বলেন, ‘ঈদকে সামনে রেখে এমন একটি আয়োজন সত্যিই প্রশংসনীয়। দেশে চলমান অস্থিরতার মধ্যে এ ধরনের ক্যাম্পেইন সাধারণ মানুষের ভেতর আনন্দের বার্তা নিয়ে এসে ঈদের খুশি বাড়িয়ে দেয় বহুগুণ’।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা