× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন রথীন কুমার পাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ডিসেম্বর ২০২২ ১৯:২৯ পিএম

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২ ১৯:৪৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আইপিএফএফ প্রজেক্ট সেলের অতিরিক্ত পরিচালক রথীন কুমার পাল পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন। রবিবার তাকে পদোন্নতি দেওয়া হয়। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সেখানে বলা হয়, রথীন কুমার পাল ১৯৯৯ সালে সহকারী পরিচালক (জেনারেল) হিসেবে যোগ দেন। ব্যাংক পরিদর্শন বিভাগ-১, বৈদেশিক মুদ্রানীতি বিভাগ, সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টসহ বিশ্বব্যাংক ও এডিবি অর্থায়িত বিভিন্ন প্রকল্পে তিনি সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

রথীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ হতে বি.কম. (সম্মান)সহ এম.কম. (ফিন্যান্স) এবং পরবর্তীতে এম.বি.এ. (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ভারত, ফিলিপাইন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশের স্বনামধন্য সংস্থা আয়োজিত সেকেন্ডারি ডেট মার্কেট উন্নয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা, পিপিপি, প্রকল্প অর্থায়ন ও ব্যবস্থাপনা, ইনোভেটিভ ফাইন্যান্সিং বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা