× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মিরপুর সিকিউরিটিজের কার্যক্রম খতিয়ে দেখবে বিএসইসি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫ ২১:১০ পিএম

মিরপুর সিকিউরিটিজের কার্যক্রম খতিয়ে দেখবে বিএসইসি

পুঁজিবাজারে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস‌্যভুক্ত ব্রোকারেজ হাউস মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের (সিএসই ট্রেক নম্বর ৫০) ব্যবসায়িক কার্যক্রমে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শন কমিটি গঠন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ‌্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। গঠিত পরিদর্শন কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ‌্যে এ-সংক্রান্ত প্রতিবেদন বিএসইসিতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি এ-সংক্রান্ত একটি আদেশ বিএসইসি জারি করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গছে, গঠিত পরিদর্শন কমিটি মিরপুর সিকিউরিটিজের স্টক-ব্রোকার এবং স্টক-ডিলারের সামগ্রিক কার্যক্রম খতিয়ে দেখবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির সিকিউরিটিজ আইন মেনে চলা বা পরিপালনের সার্বিক অবস্থা এবং প্রাসঙ্গিক সমস্যাগুলো খতিয়ে দেখবে।

বিএসইসির জারি করা আদেশ ব্রোকারেজ হাউসটির ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাকে পাঠানো হয়েছে। গঠিত পরিদর্শন কমিটির সদস্য হলেনÑ বিএসইসির যুগ্ম পরিচালক সৈয়দ মুহাম্মদ গোলাম মওলা, সহকারী পরিচালক সানজিদা রহমান ও সহকারী পরিচালক ফারজানা ইয়াসমিন।

তথ্যমতে, গত সরকারের আমলে আইন লঙ্ঘন করা ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধে তেমন কোনো কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি। তবে রাজনৈতিক পটপরিবর্তনের পর পুনর্গঠিত বিএসইসির খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন নতুন কমিশন সমন্বিত গ্রাহক হিসেবে ঘাটতি থাকা ব্রোকারেজ হাউসগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন মনে করে, পুঁজিবাজার এবং সাধারণ বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে মিরপুর সিকিউরিটিজ লিমিটেডের সার্বিক কার্যক্রম পরিদর্শন করা প্রয়োজন। তাই সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ২০২০ এর রুল ১৭ এবং সিকিউরিটিজ অ‌্যান্ড এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত) বিধিমালা, ২০০০ এর বিধি ১৫ ও ১৬ এর প্রদত্ত ক্ষমতাবলে কমিশন তিনজন কর্মকর্তাকে ব্রোকারেজ হাউসটির কার্যক্রম পরিদর্শন করার জন্য নিয়োগ দেওয়া হলো। 

পরিদর্শক কর্মকর্তারা এই আদেশ জারির তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে পরিদর্শন কার্যক্রম সম্পন্ন করবেন এবং পরিদর্শন প্রতিবেদন কমিশনে জমা দেবেন।

গঠিত পরিদর্শন কর্মকর্তারা মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা, ২০১৯-এর প্রদত্ত ক্ষমতাবলে প্রতিষ্ঠানটির ২০২৪ সালের ৩০ জুন শেষ হওয়া সময়ের জন্য এএমএল/সিএফটি সিস্টেম পরিদর্শন কার্যক্রম পরিচালনা করবে। 

বিএসইসির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম বলেন, ‘এটা রুটিন ওয়ার্ক। ডিএসই বা বিএসইসি বিভিন্ন ব্রোকারেজ হাউসের কার্যক্রমে কোনো অসঙ্গতি রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করে থাকে। পরিদর্শন প্রতিবেদনে কোনো অসঙ্গতি পাওয়া গেলে সে অনুযায়ী কমিশন ব্যবস্থা নেয়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা