× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নিরাপত্তা জোরদারে বেনাপোল মোবাইল স্ক্যানিং মেশিন স্থাপন

বেনাপোল (যশোর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৫ ২২:৫১ পিএম

নিরাপত্তা জোরদারে বেনাপোল মোবাইল স্ক্যানিং মেশিন স্থাপন

বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখবে মোবাইল স্ক্যানিং মেশিন। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বন্দরে স্ক্যানিং মেশিন কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য কাজী মোস্তাফিজুর রহমান।

এ সময় চীন থেকে আগত একটি প্রতিনিধিদল ও এনবিআর প্রতিনিধিদল যৌথভাবে বন্দরে স্থাপিত স্ক্যানিং মেশিনটি পর্যবেক্ষণ করেন। 

বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান জানান, দুই দেশের বাণিজ্য সহজীকরণে বেনাপোল বন্দরের জিরো পয়েন্টে গত নভেম্বরে চালু করা হয় মোটর কার্গোভেহিকল টার্মিনাল। ফলে বন্দরে স্থান সংকট নিরসন হয়েছে। পণ্যের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে টার্মিনাল-সংলগ্নে মোবাইল স্ক্যানিং মেশিন স্থাপন করছে কাস্টম কর্তৃপক্ষ।

ভারত বাংলাদেশ চেম্বার অব কমার্সের ডিরেক্টর মতিয়ার রহমান জানান, ৫ কোটি টাকা ব্যয়ে বন্দরে স্থাপিত স্ক্যানিং মেশিনটি গত ৬ বছর ধরে অচলাবস্থায় ছিল। দুর্নীতিবাজ ব্যবসায়ীরা সেই সুযোগে বৈধ পণ্যের সঙ্গে চোরাচালানি পণ্য আনছেন। এতে অনেক সময় বৈধ ব্যবসায়ীরা হয়রানির শিকার হয়ে থাকেন। নতুনভাবে স্থাপিত স্ক্যানিং মেশিনটি রাজস্ব ফাঁকি রোধে বড় ভূমিকা রাখবে।

জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য কাজী মোস্তাফিজুর রহমান জানান, ভারত থেকে আমদানি করা পণ্যবোঝাই সন্দেহভাজন ট্রাকগুলো বন্দর অতিক্রমের আগেই স্ক্যানিং মেশিনে তোলা হবে। এতে সহজে শনাক্ত করা যাবে ট্রাকে থাকা মিথ্যা ঘোষণা বা আমদানি নিষিদ্ধ পণ্য চালান আছে কি না। বাণিজ্যে স্বচ্ছ ও জবাবদিহিতা এবং রাজস্ব ফাঁকি রোধে বড় ভূমিকা রাখবে স্ক্যানার মেশিনটি।

বন্দর পরিদর্শনে এনবিআর সদস্যের সঙ্গে ছিলেন বেনাপোল কাস্টমস কমিশনার মো. কামরুজ্জামান, বেনাপোল বন্দর পরিচালক মামুন কবির তরফদার ও স্ক্যানিং মেশিন পরিচালনায় নিয়োগকৃত ঠিকাদার প্রতিষ্ঠান ফাইবার অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান জুলফিকার রহমানসহ বাণিজ্যের সঙ্গে জড়িত বিভিন্ন দেশি-বিদেশি কর্মকর্তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা