× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংকগুলোতে কোনো আর্থিক সংকট নেই : বিএবি

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২২ ১৮:২৩ পিএম

আপডেট : ২৮ নভেম্বর ২০২২ ১৯:৪২ পিএম

বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত

বিএবির চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার। ছবি : সংগৃহীত

বর্তমানে ব্যাংকগুলোতে কোনো ধরনের আর্থিক সংকট নেই বলে জানিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। সোমবার সংগঠনের পক্ষ থেকে এ দাবি করা হয়। 

এক বিজ্ঞপ্তিতে সংগঠনের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, ‘সাম্প্রতিককালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের ব্যাংকিং খাত সম্পর্কে বিভিন্ন ধরনের গুজব ও নেতিবাচক প্রচার-প্রপাগান্ডা চলমান রয়েছে। এ ধরনের ভিত্তিহীন সংবাদের প্রেক্ষিতে বিএবির পক্ষ থেকে সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, দেশের ব্যাংকিং খাত অত্যন্ত সুদৃঢ় অবস্থায় রয়েছে।

‘ব্যাংকগুলোতে বর্তমানে কোনো ধরনের আর্থিক সংকট নেই। প্রত্যেকটি ব্যাংকে পর্যাপ্ত তারল্যপ্রবাহ রয়েছে এবং সাধারণ আমানতকারী ও ব্যবসায়ীরা সকল ব্যাংকের সকল শাখায় নির্বিঘ্নে লেনদেন করতে পারছেন।’

এতে আরও বলা হয়, ‘আমাদের স্বাধীনতার ৫১ বছরেও কোনো ব্যাংক বন্ধ হয়নি এবং আগামীতেও হওয়ার সম্ভাবনা নেই। ব্যাংকসমূহে জনগণের আমানত সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এ মুহূর্তে দেশের ব্যাংকব্যবস্থায় যে পরিমাণ তারল্য থাকার কথা, তার অতিরিক্ত তারল্য রয়েছে ১ লাখ ৭০ হাজার কোটি টাকা। সুতরাং এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণায় বিশ্বাস না করার জন্য সকলকে বিশেষভাবে অনুরোধ করছি।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা