× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সবচেয়ে হালকা স্কুলজুতা নিয়ে এলো স্টেপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪ ১৭:১৩ পিএম

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪ ১৮:৩৭ পিএম

সবচেয়ে হালকা স্কুলজুতা নিয়ে এলো স্টেপ

দেশের বাজারে সবচেয়ে হালকা স্কুলজুতা নিয়ে এসেছে স্টেপ ফুটওয়্যার। অত্যাধুনিক প্রযুক্তি ও উদ্ভাবনী ডিজাইনের সমন্বয়ে তৈরি এই জুতা আরাম ও স্থায়িত্বের নিখুঁত মিশ্রণ হিসেবেও বেশ পরিচিত।  

স্টেপ ফুটওয়্যার তাদের স্কুলজুতায় এমন ক্যাপসুল আইলেট ব্যবহার করেছে যা সাধারণত বিশ্বের উচ্চমূল্যের জুতায় দেখা যায়। এই ক্যাপসুল আইলেট জুতাকে আরও স্টাইলিশ ও আকর্ষণীয় করে তোলে, লেইসের চারপাশের অংশকে শক্তিশালী করে অতিরিক্ত চাপ সহ্য করতে সহায়তা করে এবং লেইস ছিঁড়ে যাওয়া থেকে রক্ষা করে, ফলে জুতার স্থায়িত্বও বাড়িয়ে তোলে।

স্টেপ ফুটওয়্যারের জুতায় ব্যবহৃত ভেলক্রো সিস্টেম একটি সহজ, দ্রুত ও ব্যবহারবান্ধব বন্ধনী ব্যবস্থা। যা খোলা ও বন্ধ করা অত্যন্ত সুবিধাজনক। এটি লেইস বাঁধার ঝামেলা দূর করে। বিশেষ করে ছোটরা কোনো সাহায্য ছাড়াই যখন-তখন দ্রুত ও নিরাপদে জুতা পরতে ও খুলতে পারে।

এ জুতা কোনো ধরনের ঝামেলা ছাড়াই সহজে ধোয়া যায় এবং দ্রুত শুকিয়ে যায়। এতে রাবারযুক্ত ইভা কম্পাউন্ড কাঁচামাল ব্যবহারের ফলে জুতায় আরামদায়ক অনুভূতি ও দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করা হয়।

জুতার বিশেষ ডিজাইনে ব্যবহৃত অ্যান্টি-স্লিপ সোল শিক্ষার্থীদের বিভিন্ন পরিবেশে সুরক্ষা দেয়, বিশেষ করে বৃষ্টি কিংবা ভেজা স্থানেও তাদের চলাচলকে আরামদায়ক ও নিরাপদ রাখে। প্রতিটি জুতা নিরীক্ষিত উপকরণ দিয়ে তৈরি, যা শিক্ষার্থীদের পায়ের সুরক্ষা নিশ্চিত করে।

বর্তমানে স্টেপ ফুটওয়্যার তাদের প্রতিটি স্কুলজুতার সঙ্গে আরামদায়ক ও টেকসই এক জোড়া মোজা ফ্রি দিচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা