× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত পেট্রোল-অকটেন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪ ২১:৪৬ পিএম

আপডেট : ৩১ অক্টোবর ২০২৪ ২১:৪৮ পিএম

কমলো ডিজেল-কেরোসিনের দাম, অপরিবর্তিত পেট্রোল-অকটেন

দেশে ডিজেল ও কেরোসিনের নতুন মূল্য নির্ধারণ করেছে সরকার। নতুন মূল্যে ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ৫০ পয়সা কমানো হয়েছে। তবে পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, ডিজেল ও কেরোসিন প্রতি লিটারের খুচরা মূল্য ১০৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এর আগে দাম ছিল ১০৫ টাকা ৫০ পয়সা।

পেট্রোলের দাম প্রতি লিটারে ১২৫ টাকা এবং অকটেনের দাম ১২১ টাকা অপরিবর্তিত আছে। আগামী ১ নভেম্বর থেকে নতুন দাম কার্যকর হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা