× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্রমিক অসন্তোষে পোশাক শিল্পে ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:১২ পিএম

আপডেট : ১৯ অক্টোবর ২০২৪ ১৭:২২ পিএম

শ্রমিক অসন্তোষে পোশাক শিল্পে ক্ষতি ৪০০ মিলিয়ন ডলার

শ্রমিক অসন্তোষের কারণে গত সেপ্টেম্বর ও অক্টোবরে দেশের পোশাক খাতের উৎপাদন প্রায় ৪০ কোটি ডলার ক্ষতি হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাজধানীর বিজিএমইএ কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘পোশাক শিল্পে এখন স্বাভাবিক অবস্থা ফিরে আসায় বিদেশি ক্রেতা ও ব্র্যান্ডগুলোর কাছ থেকে কার্যাদেশ ফিরতে শুরু করেছে।’

বিজিএমইএ সভাপতি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি কাজের শৃঙ্খলা বজায় রাখা পোশাক শিল্পের জন্য এখন বড় চ্যালেঞ্জ। কেননা, কারখানাগুলো বর্তমানে চালু আছে।’

শ্রমিক অসন্তোষের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হওয়ায় শিল্প কারখানায় তিন মাসের জন্য গ্যাস-বিদ্যুতের মতো জরুরি সেবা বিচ্ছিন্ন না করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি। এ ছাড়া ব্যাংক সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার আহ্বানও জানিয়েছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা