× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাল থেকে রাজধানীতে ন্যায্যমূল্যে বিক্রি হবে সবজি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৪২ পিএম

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪ ১৮:৫২ পিএম

কাল থেকে রাজধানীতে ন্যায্যমূল্যে বিক্রি হবে সবজি

চাল, ডাল, আটা, পেঁয়াজ ও চিনির পর এবার নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষের সংসারে স্বস্তি ফেরাতে রাজধানীর ২০টি পয়েন্টে ন্যায্যমূল্যে এবার সবজি বিক্রি করবে সরকার।

সোমবার (১৪ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, কৃষিপণ্য ওএমএস কর্মসূচির আওতায় এসব পণ্য বিক্রি করা হবে।

মঙ্গলবার রাজধানীতে খাদ্য ভবনের সামনে বেলা ১১টায় অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ কর্মসূচিটির উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অবসর) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, মঙ্গলবার কর্মসূচিটি শুরু হয়ে চলবে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত।

তিনি বলেন, এ সময় ১৩০ টাকায় এক ডজন ডিম, প্রতি কেজি আলু ৩০ টাকা, প্রতি কেজি পেঁয়াজ ৬০ টাকা ও প্রতি কেজি পটোল ৩০ টাকায় বিক্রি করা হবে। জনপ্রতি সর্বোচ্চ ৫ কেজি আলু, এক ডজন ডিম, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি কাঁচা পেঁপের সঙ্গে বিভিন্ন ধরনের ৫ কেজি সবজি প্যাকেজ ওএমএসের মাধ্যমে বিক্রি হবে।

তিনি আরও বলেন, আলু সংগ্রহ করা হবে বগুড়া থেকে। আর সবজি সংগ্রহ করা হবে নরসিংদীসহ দেশের বিভিন্ন মোকাম থেকে।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, কৃষকদের কাছ থেকে সরাসরি আলু, পেঁয়াজ, কাঁচা মরিচ কিনে তা ওএমএস’র মাধ্যমে বিক্রি হবে। রাজধানী ঢাকার ২০টি পয়েন্টে পাইলট ভিত্তিতে এ কর্মসূচিটি চালু করা হচ্ছে। গত ১৩ অক্টোবর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনস্থ অফিস কক্ষে এ বিষয়ক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সবজি মিলবে রাজধানীর যে ২০ পয়েন্টে- খাদ্য ভবন, মানিক মিয়া অ্যাভিনিউ, মিরপুর-১০, বাসাব, বসিলা, রায়ের বাজার, রাজার বাগ, মুগদা-উত্তর, মুগদা-দক্ষিণ, পলাশি মোড়, হাজারী বাগ, মোহাম্মদপুর, গাবতলী, মহাখালী বাসস্ট্যান্ড, বেগুনবাড়ী, উত্তরখান, দক্ষিণ খান, কামরাঙ্গির চর, রামপুরা, ঝিগাতলা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা