প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪ ২১:২৮ পিএম
বাংলাদেশকে বাজেট সহায়তা হিসেবে ৭০ কোটি ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৮ হাজার ৪০৩ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডলার ১২০ টাকা ধরে। গতকাল মঙ্গলবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্রে এ তথ্য জানা গেছে।
ইআরডি কর্মকর্তারা জানান, বাংলাদেশকে ৭০ কোটি ডলার বাজেট সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে এআইআইবি। বাজেট সহায়তার মধ্যে ৩০ কোটি ডলার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং জরুরিভিত্তিতে অর্থনীতি পুনরুদ্ধারে ৪০ কোটি ডলার সহায়তা দেবে সংস্থাটি।
এর আগে ২৫ সেপ্টেম্বর উজবেকিস্তানের সমরকন্দে এআইআইবির বার্ষিক সভায় সংস্থাটির সভাপতির সঙ্গে বৈঠক করেন ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী। ওই সভায় এ আশ্বাস পাওয়া গিয়েছিল বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা।