× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা রিজেন্সি হোটেলে চলছে ট্যুরিজম ফেস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪ ১৯:০৭ পিএম

জাঁকজমক আয়োজনে কেক কাটার মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করে হোটেলটি। ছবি: ঢাকা রিজেন্সি

জাঁকজমক আয়োজনে কেক কাটার মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করে হোটেলটি। ছবি: ঢাকা রিজেন্সি

বিশ্ব পর্যটন দিবস সামনে রেখে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট আয়োজন করেছে ৬ দিন ব্যাপী ‘ঢাকা রিজেন্সি ট্যুরিজম ফেস্ট’। হোটেলটির সিগনেচার রেস্টুরেন্ট গ্রান্ডিওসে এই উৎসব চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত থাকবে বিশেষ আয়োজন।

বুধবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় অতিথিদের নিয়ে জাঁকজমক আয়োজনে কেক কাটার মাধ্যমে এই উৎসবের উদ্বোধন করে হোটেলটি। যেখানে উপস্থিত ছিলেন ঢাকা রিজেন্সি’র এক্সিকিউটিভ ডিরেক্টর শাহিদ হামিদ, সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মো. মাহমুদ হাসান, ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এবং নভো এয়ারলাইন্সের মার্কেটিং অ্যান্ড সেলস ডিরেক্টর মেস-বাহ-উল-ইসলাম।

এই ফেস্টে হোটেলটির গ্রান্ডিওস রেস্টুরেন্টে থাকছে মুখরোচক খাবারের সমারোহ। এছাড়াও থাকছে ‘ডাইন টু অ্যাট প্রাইস অব ওয়ান’ অফার। এখানে একটি ব্যুফের মূল্য পরিশোধ করে খেতে পারবেন মোট তিনজন। পরিবারসহ ব্যুফে ব্রেকফাস্ট এবং ব্যুফে ডিনার উপভোগ করতে থাকছে ‘ডাইন অ্যান্ড স্টে’ এবং ‘হ্যাপি স্টে’ অফার। যেখানে রুম সাথেই থাকছে ব্যুফে ব্রেকফাস্ট।

ট্যুরিজম ফেস্ট উপলক্ষে অতিথিদের জন্য থাকছে বাবল ফ্লেভার লাউঞ্জে বার্গার ও পিৎজাতে বাই ওয়ান গেট ওয়ান অফার। আর গ্রুপ রিসারভেশনে ব্যুফে ডিনারে ৪০ শতাংশ ছাড়। অর্ধেক মূল্যে মিলবে জিমের সুবিধা। এছাড়াও স্পাতেও রয়েছে ২৫ শতাংশ ছাড়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা