× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিজার্ভ নামল ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১২:৫৯ পিএম

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪ ১৩:০৩ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

জুলাই ও আগস্টের আমদানি ব্যয় বাবদ ১ দশমিক ৩৭ বিলিয়ন ডলার পরিশোধের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতিতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে ১৯ দশমিক ৪৪ বিলিয়ন ডলারে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এর আগে সোমবার সরকার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে (আকু) আমদানি বিল পরিশোধ করে।

মূলত ভারত, বাংলাদেশ, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এ নয়টি দেশের মধ্যে আকুর মাধ্যমে আমদানি-রপ্তানি বিল পরিশোধ করা হয়।

সাধারণত আকুর মাধ্যমে বাংলাদেশ দুই মাস পরপর আমদানি বিল পরিশোধ করে এবং এ বিল পরিশোধের পর রিজার্ভ কিছুটা কমে যায়।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফের ব্যালান্স অব পেমেন্ট ম্যানুয়াল-৬) হিসাব অনুযায়ী ২৯ আগস্ট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২০ দশমিক ৫৪ বিলিয়ন ডলার।

তবে কেন্দ্রীয় ব্যাংকের প্রচলিত হিসাব অনুযায়ী, আকু পেমেন্টের পর মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৪ দশমিক ৫ বিলিয়ন ডলার। বিল পরিশোধের আগে মোট রিজার্ভ ছিল ২৫ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

এর আগে ২০২১ সালের আগস্টে দেশের রিজার্ভ রেকর্ড ৪৮ বিলিয়ন ডলার হয়েছিল। কিন্তু করোনা মহামারি-পরবর্তী সময়ে আমদানি ব্যয় বৃদ্ধির কারণে রিজার্ভ কমতে শুরু করে।

এদিকে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের প্রবাসী আয়ে ইতিবাচক পরিবর্তন আসে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর আগস্ট শেষে প্রবাসী আয় বার্ষিক প্রায় ৩৯ শতাংশ বেড়ে ২ দশমিক ২ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা কিছুটা হলেও রিজার্ভের ওপর চাপ কমিয়েছে।

ব্যাংকারদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের চেষ্টা ও অন্তর্বর্তী সরকারের প্রতি প্রবাসীদের আস্থার কারণে আগামীতে প্রবাসী আয় আসার পরিমাণ বাড়তে পারে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা