× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএবির নতুন চেয়ারম্যান আব্দুল হাই সরকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৫ পিএম

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩৮ পিএম

আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত

আব্দুল হাই সরকার। ছবি: সংগৃহীত

বেসরকারি ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকের (বিএবি) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ঢাকা ব্যাংকের চেয়ারম্যান আব্দুল হাই সরকার। এছাড়া ভাইস-চেয়ারম্যান হয়েছেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আব্দুল মান্নান এবং ব্যাংক এশিয়ার চেয়ারম্যান রোমো রউফ চৌধুরী।

সোমবার ( ৯ সেপ্টেম্বর) বিএবির সাধারণ সভায় তাদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান করে নতুন কমিটি গঠন করা হয়।

এছাড়াও আব্দুল হাই বিএবির সাবেক সহসভাপতি, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সাবেক চেয়ারম্যান এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিসের (এফবিসিসিআই) সাবেক পরিচালক ছিলেন।

এছাড়া তিনি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান।

সংগঠনটির সর্বশেষ চেয়ারম্যান ছিলেন নজরুল ইসলাম মজুমদার। সরকার পরিবর্তনের পর নজরুল ইসলাম মজুমদারকে এক্সিম ব্যাংকের পরিচালক ও চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ব্যাংক। ফলে বিএবির চেয়ারম্যান পদও হারান তিনি। ২০০৮ সালের জানুয়ারি থেকে টানা ১৭ বছর বিএবির চেয়ারম্যান ছিলেন তিনি। যদিও বিএবির সংঘ স্মারক অনুযায়ী, এক কমিটির মেয়াদ তিন বছর। ১৯৯৩ সালে সংগঠনটি প্রতিষ্ঠার পর চেয়ারম্যান পদে একজন টানা পাঁচ বছর ছিলেন।

এছাড়া আগের কমিটিতে ভাইস চেয়ারম্যান ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবদুস সামাদ লাবু। তিনি এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলমের ভাই। অপর ভাইস চেয়ারম্যান ছিলেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী। তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা