× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্যার্ত এলাকায় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর মানবিক সহায়তা, কিস্তি আদায় স্থগিত

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪ ২২:৪৯ পিএম

বন্যার্ত এলাকায় ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানগুলোর মানবিক সহায়তা, কিস্তি আদায় স্থগিত

ত্রাণ ও আর্থিক সহায়তা নিয়ে বন্যা উপদ্রুত এলাকার বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছে দেশের ক্ষুদ্র অর্থায়ন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। এছাড়াও বন্যা উপদ্রুত এলাকায় শুরু থেকেই সকল সদস্যের ঋণের কিস্তি গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়।

সরকারের মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির (এমআরএ) নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জরুরি খাদ্য ও ওষুধসহ প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো।

রবিবার (২৫ আগস্ট) ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের সঙ্গে সমন্বয় করে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং বন্যা পরবর্তী পুনর্বাসনে সহায়তা করার জন্য বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন নিয়ে কাজ করছে এমন প্রতিষ্ঠানগুলোর জাতীয় নেটওয়ার্কিং সংস্থা, ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) প্রতিশ্রুতিবদ্ধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সম্প্রতি একটি গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্ষুদ্র অর্থায়ন পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সম্পর্কে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে। বলা হচ্ছে, উপদ্রুত এলাকার বিপন্ন মানুষের কাছ থেকে এই পরিস্থিতিতেও ঋণের কিস্তি আদায় করা হচ্ছে। সিডিএফ’র পক্ষ থেকে উল্লিখিত বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এ ধরনের প্রচারণা সম্পূর্ণ ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা