× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বোনাসের দাবিতে সোনালী ব্যাংকের এমডি অবরুদ্ধ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪ ১৫:০৫ পিএম

বোনাসের দাবিতে সোনালী ব্যাংকের এমডি অবরুদ্ধ

বোনাস বৃদ্ধির দাবিতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আফজাল করিমকে অবরুদ্ধ করা হয়েছে। বুধবার (৭ আগস্ট) দুপুরে কর্মকর্তারা নিজ কার্যালয়ে তাকে অবরুদ্ধ করেন।

জানা গেছে, বর্তমানে সোনালী ব্যাংকের কর্মকর্তারা বার্ষিক তিনটি বোনাস পান। তাদের দাবি, এই বোনাস পাঁচটি করতে হবে।

শিক্ষার্থীদের গণঅভ্যুত্থানে সরকারের পতনের পর থেকে ব্যাংকগুলোতে অস্থিরতা শুরু হয়েছে। বুধবার সকালে কেন্দ্রীয় ব্যাংকে কর্মকর্তারা বিক্ষোভ করে ডেপুটি গভর্নর এবং বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনাইটেড প্রধানকে বের করে দেন। এ ছাড়া গতকাল মঙ্গলবার বেসরকারি খাতের ইসলামী ব্যাংকে ২০১৭ সালের পর এস আলমের নিয়োগকৃত কর্মকর্তাদের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ করে কর্মকর্তারা। সব মিলিয়ে গত দুই দিনে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছে দেশের ব্যাংক খাতে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা