× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কারফিউকালে কিস্তি

দিতে ব্যর্থ হলে জরিমানা করবে না ব্যাংক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ জুলাই ২০২৪ ০১:২৭ এএম

আপডেট : ২৪ জুলাই ২০২৪ ১০:৫২ এএম

দিতে ব্যর্থ হলে জরিমানা করবে না ব্যাংক

কারফিউ চলার সময় কিস্তি পরিশোধে ব্যর্থতার জন্য জরিমানা নেবে না ব্যাংকগুলো। কয়েকটি ব্যাংক তাদের গ্রাহকদের এমন তথ্য জানিয়েছে। অন্যরাও একই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে বলে জানা গেছে। সিস্টেমের কারণে যদি স্বয়ংক্রিয়ভাবে জরিমানা কেটেও নেওয়া হয়, তা পরবর্তী সময়ে ফেরত দেওয়া হবে।

ইন্টারনেট বন্ধ থাকার প্রেক্ষাপটে ব্যাহত হচ্ছে সার্বিক ব্যাংকিং কার্যক্রম। সাধারণ ছুটির কারণে বন্ধ ব্যাংকও। নানা জটিলতায় মোবাইলে আর্থিক সেবাদানকারী এমএফএস প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও বন্ধ হয়ে যায়। ফলে টাকা জমা, উত্তোলন ও আদানপ্রদান বন্ধ হয়ে যায়। এমন পরিস্থিতিতে ক্রেডিট কার্ড ও ঋণের কিস্তি পরিশোধ করতে পারেননি গ্রাহকরা।

যদিও সময়মতো কিস্তি পরিশোধ না হওয়ায় জরিমানা হওয়ার কথা ছিল। তবে সাধারণ ছুটির মধ্যে কিস্তি পরিশোধ না করতে পারলে গ্রাহকদের জরিমানা না করার সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট ব্যাংকগুলো। ইতোমধ্যে গ্রাহকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে এ তথ্য জানিয়েছে চারটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।

বেসরকারি ব্র্যাক ব্যাংক এসএমএসের মাধ্যমে তাদের গ্রাহকদের জানিয়েছে, ‘সাধারণ ছুটির কারণে ক্রেডিট কার্ড/লোনের কিস্তি পরিশোধে বিলম্ব হলে বিলম্ব ফি/ইন্টারেস্ট নেবে না ব্র্যাক ব্যাংক। আমাদের পিওস/এটিএম কার্ড ব্যবহার করতে পারবেন। নিরাপদে থাকবেন।’

গ্রাহকদের একই ধরনের এসএমএস পাঠিয়েছে সিটি, এবি এবং প্রাইম ব্যাংক। অন্য কয়েকটি ব্যাংকও জরিমানা না নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। তারা সার্ভার সিস্টেমে বিষয়টি আপডেট করার কাজ চালিয়ে যাচ্ছে। আজ বুধবার ব্যাংক খোলার পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে গ্রাহকদের।

ব্র্যাক ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান একরামুল কবীর প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘সাধারণ ছুটি চলাকালে যেসব গ্রাহক ঋণের কিস্তি দিতে পারেননি, তাদের জরিমানা করা হবে না। স্বয়ংক্রিয়ভাবে যদি কারও জরিমানা কেটে নেওয়া হয়ে থাকে তা-ও ফেরত দেওয়া হবে।’

জানা গেছে, সাধারণ ছুটির কারণে বন্ধ ছিল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এটিএম সেবাও প্রায় বন্ধ ছিল। ইন্টারনেট না থাকায় ব্যাংকের অ্যাপও কাজ করেনি। এমএফএসের মাধ্যমেও লেনদেন বন্ধ ছিল। সার্বিক পরিস্থিতিতে ঋণের কিস্তি পরিশোধ করতে পারেননি গ্রাহকরা। ক্রেডিট কার্ডেও প্রয়োজনীয় অর্থ জমা করতে পারেননি অনেকে। ফলে স্বয়ংক্রিয়ভাবে জরিমানা হয়েছে।

বেসরকারি সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আরেফিন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘যেহেতু অনলাইন ও অফলাইন সব মাধ্যম বন্ধ ছিল, তাই গ্রাহকের অনিচ্ছাকৃত বিলম্বের জন্য জরিমানা করা হচ্ছে না। সাধারণ ছুটির মধ্যে যাদের কিস্তি অপরিশোধিত আছে তাদের জরিমানা মওকুফ করা হবে।’


ব্যাংক খুলছে আজ

সরকারের নির্বাহী আদেশে রবি, সোম ও মঙ্গলবার বন্ধ থাকার পর আজ বুধবার খুলছে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় একটানা পাঁচ দিন বন্ধ ছিল এসব আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান। আজ ব্যাংক খোলা থাকলেও কার্যক্রমের সময় কমে আসছে। আগে ১০টা থেকে ৬টা পর্যন্ত ব্যাংকিং সেবা চালু থাকলেও কারফিউ শিথিল থাকা সাপেক্ষে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম চলবে। বুধ ও বৃহস্পতিবার একই নিয়মে ব্যাংকিং সেবা চালু থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের জনসংযোগ বিভাগ। এর আগে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ঢাকা-চট্টগ্রামসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরে কারফিউ শিথিল করার ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা