× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মূল্যষ্ফীতির প্রভাবে ক্রেডিট কার্ড লেনদেনে ভাটা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৫ জুলাই ২০২৪ ২২:১৯ পিএম

মূল্যষ্ফীতির প্রভাবে ক্রেডিট কার্ড লেনদেনে ভাটা

দেশে ও প্রবাসে ক্রেডিট কার্ডে লেনদেন উল্লেখযোগ্য হারে কমেছে। এমনকি দেশে অবস্থানরত বিদেশি নাগরিকরাও তাদের ব্যয় কমিয়েছেন। উচ্চ মূল্যস্ফীতি, ডলার সংকটসহ বিভিন্ন কারণে এমনটি ঘটতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত গত মে মাসের প্রতিবেদন বিশ্লেষণ করে এমন চিত্র উঠে এসেছে।

তথ্য বলেছে, চলতি বছরের মে মাসে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে লেনদেন ফেব্রুয়ারি মাসের চেয়ে ১ দশমিক ৪৭ শতাংশ কমেছে। এ ছাড়া মে মাসে দেশের বাইরেও কমেছে ৯ দশমিক ৯৪ শতাংশ। আর বাংলাদেশে বিদেশি নাগরিকদের ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন কমেছে ১৪ দশমিক ৬৭ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে দেশের ভেতর ক্রেডিট কার্ডে লেনদেন হয়েছে ২ হাজার ৭৪২ কোটি টাকা; যা গত এপ্রিলে হয়েছিল ২ হাজার ৭৮৩ কোটি টাকা। অর্থাৎ লেনদেন কমেছে ৪১ কোটি টাকা। 

মে মাসে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১ হাজার ৪০১ কোটি টাকা, খুচরা বাজারে ৩৭৬ কোটি, ইউটিলিটি বাবদ ২৪৫ কোটি, নগদ উত্তোলন ১৯৩ কোটি, ফার্মেসিতে ১৫১ কোটি, কাপড় কেনায় ৩১১ কোটি, ফান্ড স্থানান্তরে ৯০ কোটি, পরিবহনে ৮৭ কোটি, বিজনেস সার্ভিস ৫৩ কোটি, প্রফেশনাল সার্ভিস ১৯ কোটি ও সরকারি সেবায় ১১ কোটি টাকা।

অপরদিকে, দেশের ভেতর মে মাসে ভিসা কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ১ হাজার ৯৭০ কোটি টাকা, মাস্টার কার্ডের মাধ্যমে খরচ হয়েছে ৪৮৬ কোটি, অ্যামেক্সের মাধ্যমে খরচ হয়েছে ২৮১ কোটি, ডিনার্সের মাধ্যমে খরচ হয়েছে ২ কোটি, কিউক্যাশ প্রোপ্রাইটরের মাধ্যমে খরচ হয়েছে ১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্য বলছে, গত মে মাসে বাংলাদেশিরা বিদেশে গিয়ে ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ৪৫৬ কোটি টাকা; যা এপ্রিলে ছিল ৫০৬ কোটি টাকা। সে হিসেবে মে মাসে খরচ কমেছে ৫০ কোটি টাকা।

বিদেশে খরচের মধ্যে ডিপার্টমেন্টাল স্টোরে খরচ হয়েছে ১২১ কোটি, খুচরা দোকানে ৭৯ কোটি, নগদ উত্তোলন ২৬ কোটি, ফার্মেসিতে ৫৯ কোটি, কাপড় কেনায় ৩৭ কোটি, পরিবহনে ৪০ কোটি, ব্যবসায় সেবা বাবদ ৩৫ কোটি, সরকারি সেবায় ২৬ কোটি, প্রফেশনাল সার্ভিস ১৮ কোটি ও ইউটিলিটি বাবদ ১১ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, মে মাসেও বাংলাদেশিরা ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছেন ভারতে ৭৬ কোটি টাকা। এরপর রয়েছে যুক্তরাষ্ট্রে ৭৫ কোটি টাকা। এই দুই দেশের পর বাংলাদেশিরা ক্রেডিট কার্ডের বেশি ব্যবহার করেছেন থাইল্যান্ডে ৩৮ কোটি ও ইউএইতে ৩৬ কোটি টাকা। এ ছাড়া, যুক্তরাজ্যে ৩৫ কোটি, সিঙ্গাপুরে ৩৩ কোটি, কানাডায় ২৭ কোটি, সৌদিতে ১৩ কোটি, মালয়েশিয়ায় ১৭ কোটি, আয়ারল্যান্ডে ১৩ কোটি, অস্ট্রেলিয়ায় ১২ কোটি ও অন্যান্য দেশে ৬৪ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত মে মাসে বাংলাদেশে অবস্থানরত বিদেশিরা ক্রেডিট কার্ডের মাধ্যমে খরচ করেছে ১৬৯ কোটি টাকা। এর আগের মাস এপ্রিলে যেটা ছিল ১৯৯ কোটি টাকা। সেই হিসাবে মে মাসে খরচ কমেছে ২৯ কোটি টাকা।

বিদেশি নাগরিকদের মধ্যে মার্কিন নাগরিকরা খরচ করেছে ৪০ কোটি টাকা, যুক্তরাজ্যের নাগরিকরা খরচ করেছে ১৫ কোটি, ভারতের নাগরিকরা খরচ করেছে ২০ কোটি, অস্ট্রেলিয়ানরা খরচ করেছে ৬ কোটি, কানাডার নাগরিকরা খরচ করেছে ৫ কোটি, সিঙ্গাপুরের নাগরিকরা খরচ করেছে ৮ কোটি, জাপানিরা খরচ করেছে ৭ কোটি, ইউএইর নাগরিকরা খরচ করেছে ৬ কোটি, চীনারা খরচ করেছে ৬ কোটি, সৌদি নাগরিকরা খরচ করেছে ২ কোটি, ইতালির নাগরিকরা খরচ করেছে ২ কোটি টাকা। অন্যান্য দেশের নাগরিকরা খরচ করেছে ৪১ কোটি টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা