প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪ ১৬:৫৮ পিএম
প্রবা ফটো
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৪ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১২৩ দশমিক ৭১ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৩০৬ পয়েন্ট। এদিন ডিএসই এবং সিএসইতে সূচক এবং লেনদেনের পরিমাণ বেড়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭০ কোটি ৭০ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকা। এতে সপ্তাহের লেনদেন শেষে ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে পুঁজিবাজার। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২৩ দশমিক ৭১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯৭ দশমিক ৫৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ২২ পয়েন্ট বেড়ে ১ হাজার ২০৮ দশমিক ৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৩৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৫১পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬৫ টির। বিপরীতে দাম কমেছে ১৩ টির। আর অপরিবর্তিত রয়েছে ১৮ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭০ কোটি ৭০ লাখ টাকা। যা আগের দিন ছিল ৫৩৯ কোটি ২৭ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ২৩১ কোটি ৪৩ লাখ টাকা।
এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় প্রথমে অবস্থান করছে ওরিয়ন ফার্মার শেয়ার। দ্বিতীয় স্থানে ব্র্যাক ব্যাংক এবং তৃতীয় স্থানে রয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ, সাইফ পাওয়ারটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, তৌফিকা ফুডস এবং লাভলো আইসক্রিম, বেস্ট হোল্ডিংস এবং মালেক স্পিনিং মিলস।
অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৩০৬ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৪৬৩ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২৪৭ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯ টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩১ টির এবং ১৭ টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৬৫ লাখ টাকা। যা আগের দিন ছিল ৫ কোটি ৫৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ১৯ কোটি ১০ লাখ টাকা।