× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সূচক বাড়লেও লেনদেনে মিশ্র প্রতিক্রিয়া

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ জুলাই ২০২৪ ১৬:৫৫ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৪ ১৭:২৭ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৩ জুলাই) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৮৪ দশমিক ৯৪ পয়েন্ট। এদিন ডিএসই এবং সিএসইতে সূচক বাড়লেও লেনদেনের মিশ্র প্রতিক্রিয়া। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ২৭ লাখ টাকা। সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৩ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭৩ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ আগের দিনের তুলনায় ৮ দশমিক ৮১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৮৬ দশমিক ৫৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯০৪ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪১টির। বিপরীতে দাম কমেছে ৯৭ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৩৯ কোটি ২৭ লাখ টাকা। যা আগের দিন ছিল ৪৪০ কোটি ৬৩ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ বেড়েছে ৯৮ কোটি ৬৪ লাখ টাকা। 

এ ছাড়া ডিএসইতে লেনদেনে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় প্রথমে অবস্থান করছে বিচ হ্যাচারির শেয়ার। দ্বিতীয় স্থানে ইউনিলিভার কনজিউমার কেয়ার এবং তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ। এ তালিকায় ক্রমানুসারে রয়েছে- ওরিয়ন ইনফিউশন, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস, ওরিয়ন ফার্মা, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ, নাভানা ফার্মাসিউটিক্যালস এবং সি পার্ল বিচ রিসোর্ট।

অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৯৪ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ১৫৭ পয়েন্টে অবস্থান করছে। এদিন সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ২২৩ টি প্রতিষ্ঠানের মধ্যে ১৩০ টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৭৬ টির এবং ১৭ টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইতে লেনদেন হয়েছে ৫ কোটি ৫৫ লাখ টাকা। যা আগের দিন ছিল ১৩ কোটি ৫৬ লাখ টাকা। সে হিসাবে লেনদেনের পরিমাণ কমেছে ৮ কোটি ১ লাখ টাকা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা