× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে কঠোর নিষেধাজ্ঞা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ জুন ২০২৪ ২১:১০ পিএম

আপডেট : ১১ জুন ২০২৪ ২১:৩৫ পিএম

প্রবা ফটো

প্রবা ফটো

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ফের কঠোরতা আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক খরচে বিদেশে ভ্রমণ কিংবা প্রশিক্ষণে যাওয়া যাবে না। এমনকি নিজস্ব খরচে যেতেও অনুমতি দরকার হবে। ক্ষেত্রবিশেষে নিজস্ব খরচে যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (১১ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, আর্থিক সংকটের মুখে পড়ে কৃচ্ছ্রসাধন নীতিতে চলছে সরকার। সাম্প্রতিক সময়ে এটি কিছুটা শিথিল হলেও ফের কঠোর হচ্ছেন নীতিনির্ধারকরা। আগামী অর্থবছরের বাজেটে আরও কিছু দিন সীমিত ব্যয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে ফের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন এটি আগামী ডিসেম্বর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানির অর্থায়নে প্রশিক্ষণ, সেমিনার, ওয়ার্কশপ, স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে। তবে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে। কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনার ফলে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা বিদেশ ভ্রমণ, শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করতে পারবেন না।

তবে নিজ ব্যাংকের কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে নিজস্ব অর্থায়নে কর্মকর্তারা হজে যেতে পারবেন। এ ছাড়া বিশেষজ্ঞ চিকিৎসকের সুপারিশ থাকা সাপেক্ষে জরুরি চিকিৎসা গ্রহণের জন্যও বিদেশ যেতে পারবেন।

জানা গেছে, ডলার সংকট মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। এর আগে ২০২২ সালে ১৬ নম্বর সার্কুলার জারির মাধ্যমে ব্যাংকারদের ‘ব্যক্তিগত’ বিদেশযাত্রাতেও নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় ব্যাংক। এর কিছু দিন পর অবশ্য বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করা হয়। দীর্ঘ দুই বছর পর আবারও বিদেশযাত্রায় পুরোপুরি নিষেধাজ্ঞা এলো। বাণিজ্যিক ব্যাংকের কর্মকর্তা ও কর্মীদের সব ধরনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়ে বাংলাদেশ ব্যাংক বলেছে, ব্যাংকের অনুমতি ছাড়া ‘ব্যক্তিগত’ খরচেও তারা বিদেশে যেতে পারবেন না বলে তখনকার সার্কুলারে উল্লেখ করা হয়েছিল।

রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে বিলাস পণ্য আমদানিতে নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। তারই অংশ হিসেবে সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

উল্লেখ্য, ডলার বাঁচাতে বাংলাদেশ ব্যাংক এমন সময় এই সার্কুলার জারি করল, এর কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রে যান ৩০টি ব্যাংকের এমডিসহ মোট ৪৫ জন কর্মকর্তা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা