× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফ্রিজ সার্ভিসে এয়ার টিকিট জেতার সুযোগ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ জুন ২০২৪ ২০:২৬ পিএম

ফ্রিজ সার্ভিসে এয়ার টিকিট জেতার সুযোগ

ঈদের খুশি বাড়িয়ে তুলতে দেশের শীর্ষ আইটি, ডিজিটাল ও হোম অ্যাপ্লায়েন্সেস সেবাদাতা প্রতিষ্ঠান ১০০০ফিক্স এবার সেবার বিনিময়ে দিচ্ছে বেড়াতে যাওয়ার সুযোগ। প্রতিষ্ঠানটির মাধ্যমে সর্বনিম্ন ৭৫০ টাকার রেফ্রিজারেটরের ক্লিনিং ও সার্ভিসিং নিলেই গ্রাহকরা পেতে পারে ঢাকা-কক্সবাজার রিটার্ন এয়ার টিকিটসহ দুই দিন- এক রাত সেখানে ভ্রমণের কাপল ট্যুর প্যাকেজ। 

দ্বিতীয় পুরষ্কার থাকছে রিচার্জেবল ফ্যান এবং তৃতীয় পুরষ্কার স্মার্ট ওয়াচ। লটারির মাধ্যমে ভাগ্যবানরা বিজয়ী হবেন। এ সুযোগটি ৩১ জুলাই পর্যন্ত অব্যাহত থাকবে। সোমবার (৩ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এসব তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা ১০০০ফিক্সের আউটলেট বা https://1000fix.com এই ওয়েবসাইটের মাধ্যমেও সেবাটি গ্রহণ করতে পারবেন। ১০০০ফিক্স শুধু রেফ্রিজারেটরই নয়; স্বল্প খরচে উন্নতমানের সার্ভিসের মাধ্যমে ডিজিটাল ডিভাইসের দীর্ঘমেয়াদী সঠিক পারফর্মেন্স নিশ্চিত করে আসছে। আইটি ডিভাইস, মোবাইল ডিভাইস এবং হাউজহোল্ড ইলেকট্রনিক্স পণ্যের সেবা নিশ্চিত করতে দেশের বৃহত্তম সার্ভিস সেন্টার হিসাবে নিজেদের জায়গা করে নিয়েছে। 

এ ব্যাপারে ১০০০ফিক্সের চিফ সার্ভিস অফিসার (সিএসও) মোহাম্মদ ইফতেখার রাসেল বলেন, ‘দীর্ঘ ৭ বছরের বেশি সময় ধরে বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের অফিসিয়াল সার্ভিস দিয়ে আসছি। এছাড়া আইটি, মোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসে ১০০০ফিক্স একটি বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে পরিচিতি লাভ করেছে। আমাদের এই সার্ভিসের মাধ্যমে গ্রাহকদের জন্য ঈদ উপহার হিসাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গ্রাহকদের স্বাচ্ছন্দ্যের জন্য হোম অ্যাপ্লায়েন্স সার্ভিসে পিক অ্যান্ড ড্রপ এবং অনলাইন বুকিংয়ের ব্যবস্থা রেখেছে ১০০০ফিক্স।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা