× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আদর্শকে স্টল বরাদ্দে আপিলের শুনানি বুধবার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৮:২৯ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৩ ২০:৩৬ পিএম

মেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা আপিল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত। ছবি : সংগৃহীত

মেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা আপিল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত। ছবি : সংগৃহীত

অমর একুশে বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে বাংলা একাডেমির করা আপিল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ঠিক করেছেন চেম্বার জজ আদালত। 


অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।


সোমবার (১৩ ফেব্রুয়ারি) চেম্বার জজ এম. ইনায়েতুর রহিম শুনানির দিনটি ধার্য করেন। আদালতে বাংলা একাডেমির পক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। রিটের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার অনিক আর হক।


আপিল বিভাগের চেম্বার জজ আদালতে গতকাল বাংলা একাডেমির আপিল আবেদনটি করে।  


৭ ফ্রেব্রুয়ারি বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। তবে যে বইগুলোর বিষয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, ওই বইগুলো স্টলে রাখা যাবে না বলে আদেশ দিয়েছেন আদালত। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের হাইকোর্ট বেঞ্চ ওই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনীক আর হক। 


শুনানিতে হাইকোর্ট প্রশ্ন রেখে বলেন, ’যে তিনটি বই নিয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, ওইগুলো বাদ রেখে আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্ধ দিলে সমস্যা কোথায়? আমরা মনে করি সমস্যা থাকার কথা নয়।’


আদালতে রিটের পক্ষের আইনজীবী ব্যারিস্টার অনীক আর হক আদর্শ প্রকাশনীকে বইমেলায় স্টল বরাদ্ধ দেওয়ার আর্জি জানান। তিনি বলেন, ‘যেসব বইয়ে বাংলা একাডেমি আপত্তি জানিয়েছে, স্টলে সেসব বই রাখা হবে না।’


সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ দেওয়ার আপত্তি জানান।


বইমেলায় আদর্শ প্রকাশনীকে স্টল বরাদ্দ না দেওয়ার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২ ফেব্রুয়ারি রিট দায়ের করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা