× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বইমেলায় প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতি আবদুল হামিদের আত্মজীবনী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ২২:৩৬ পিএম

বইমেলায় প্রকাশিত হচ্ছে রাষ্ট্রপতি আবদুল হামিদের আত্মজীবনী

বইমেলার হাজারো বইয়ের ভিড়ে পাঠকদের আগ্রহ থাকে বরেণ্য ব্যক্তিদের আত্মজীবনীর প্রতি। এবারের অমর একুশে বইমেলায় প্রকাশিত হচ্ছে তেমনি একটি আত্মজীবনী গ্রন্থ, যে গ্রন্থ নিয়ে পাঠকমহলে ইতিমধ্যে সৃষ্টি হয়েছে দারুণ আগ্রহ। সেই আত্মজীবনী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের।

মেলার প্রথম দিনেই পাওয়া যাবে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ‘আমার জীবননীতি আমার রাজনীতি’ শিরোনামের আত্মজীবনীর প্রথম খণ্ড। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্রন্থটির মোড়ক উন্মোচন করবেন। বইটি প্রকাশ করছে বাংলা একাডেমি। প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা।

আত্মজীবনীর প্রথম খণ্ডে ঠাঁই পাচ্ছে রাষ্ট্রপতির জন্মসাল ১৯৪৪ সাল থেকে ১৯৭২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত সময়কাল। এখানে থাকবে তার শৈশব কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুর গ্রামের কথা। থাকবে নিকলী জিসি পাইলট উচ্চবিদ্যালয় থেকে মেট্রিকুলেশন পাসের গল্প এবং সহপাঠীদের সঙ্গে মধুর স্মৃতি। পাওয়া যাবে কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি, বিএ পাস এবং কলেজের ভিপি নির্বাচিত হওয়ার গল্প। জানা যাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরামর্শক্রমে ঢাকা সেন্ট্রাল ল’ কলেজ থেকে আইনে স্নাতক ডিগ্রি নেয়ার কথা। এছাড়াও কিশোরগঞ্জ জজকোর্টে ওকালতি ও কিশোরগঞ্জ বার অ্যাসোসিয়েশনে একাধিকবার সভাপতি হওয়ার সময়কালে সামরিক শাসকের নির্যাতনের শিকার হওয়ার না জানা কথামালাও জানা যাবে এই গ্রন্থের মাধ্যমে।

‘আমার জীবননীতি আমার রাজনীতি’গ্রন্থে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের শিক্ষা ও রাজনৈতিক জীবনের উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহের পাশাপাশি থাকছে তার দাম্পত্য জীবনেরও টুকরো ছবি। এছাড়াও গ্রন্থটিতে স্থান পেয়েছে প্রাসঙ্গিক কিছু আলোকচিত্রও। বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, আত্মজীবনীর পরবর্তী খণ্ড নিয়েও কাজ করছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা