× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘তিমিরবিনাশী’ মঙ্গল শোভাযাত্রায় মুখরিত ঢাবি ক্যাম্পাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৪ ১৩:৩২ পিএম

আপডেট : ১৪ এপ্রিল ২০২৪ ১৩:৩৮ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

মঙ্গল শোভাযাত্রা বের করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহ্য। সব অন্ধকার তথা তিমিরকে বিনাশ করে নতুন আলোয় বাংলা নববর্ষকে বরণ করে নিয়েছে বিভিন্ন স্তরের শ্রেণি-পেশার মানুষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে এবারও বর্ষবরণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়েছে।

রবিবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে সকাল সোয়া ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামালের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রাটি বের হয়।
মঙ্গল শোভাযাত্রার র‍্যালি প্রতি বছরের মতো এবারও চারুকলা অনুষদ থেকে বের হয়ে শাহবাগ মোড় হয়ে ঘুরে টিএসসি হয়ে আবার চারুকলায় এসে শেষ হয়।

এতে সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম ও ডিএমপি কমিশনারও শোভাযাত্রায় অংশ নেন। 

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে মঙ্গল শোভাযাত্রায় প্রদর্শনীর জন্য বিভিন্ন মুখোশ, পেঁচা, ঘোড়া, মূর্তি, ট্যাপা পুতুল, নকশি পাখি, বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি শোভাযাত্রার জন্য প্রস্তুত করা হয়। 

বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের মঙ্গল শোভাযাত্রার ৩৫ বছর পূর্তি হলো এই বছর। এবারের মঙ্গল শোভাযাত্রার প্রতিপাদ্য করা হয়েছে ‘আমরা তো তিমিরবিনাশী’। শোভাযাত্রার শ্লোগানটি কবি জীবনানন্দ দাশের ‘সাতটি তারার তিমির’ কাব্যগ্রন্থের ‘তিমিরহননের গান’ কবিতা থেকে নেওয়া। 

মঙ্গল শোভাযাত্রায় অংশ নেয় প্রায় কয়েক হাজার মানুষ। এতে বাদ যাননি বিদেশিরাও৷ শোভাযাত্রার সঙ্গে দেখা যায় বেশ কয়েকজন বিদেশিকেও৷ বাঙালির এই প্রাণের উৎসবকে স্বাগত জানিয়ে তারাও অংশ নেন তিমিরবিনাশী এই শোভাযাত্রায়। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা