× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'মহীয়সী’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবিতা উৎসব অনুষ্ঠিত

প্রবা ডেস্ক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৫:১৭ পিএম

'মহীয়সী’র ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও কবিতা উৎসব অনুষ্ঠিত

‘কবিতার শত কোণ, সময়ের বিবরণ’ প্রতিপাদ্য নিয়ে ২৬ জানুয়ারি-২০২৪ কবি ও কবিতার সংগঠন ‘মহীয়সী সাহিত্য পাঠচক্র দিনব্যাপী ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৯ম কবিতা উৎসব পাবনা জেলার চরগড়গড়ি ‘চরনিকেতন কাব্যমঞ্চে’ আয়োজন করে। অনুষ্ঠান উদ্বোধন করেন কবি, প্রাবন্ধিক ও গবেষক মজিদ মাহমুদ, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন। অনুষ্ঠানের ১ম পর্বের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেহানা সুলতানা শিল্পী ও শেষ পর্বে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি ও কথাশিল্পী যাযাবর জিয়া।  স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি কবি ও গল্পকার কথা হাসনাত। 

বিভিন্ন পর্বে সম্মানিত অতিথি ও আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কবি জাহিদ হায়দার, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের চেয়ারম্যান কবি রোকেয়া ইসলাম, কবি ও সম্পাদক কামরুল বাহার আরিফ, কথাশিল্পী সাইদ হাসান দারা, পাবনা সরকারি এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের সহযোগী অধ্যাপক ড. আবদুল মজিদ, কবি ও গল্পকার আখতার জামান, কবি ও চিকিৎসক সরওয়ার জাহান, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সহ-সভাপতি খন্দকার মাহবুবুল হক দুদু, কবি আবু রাইহান, কবি তাজিমুর রহমান, কবি শিবলী মোকতাদির, কবি ও গবেষক মোহাম্মদ আব্দুর রউফ, কবি অরুণ পাঠক, কবি নাগসেন, কবি ছড়াকার দেওয়ান বাদল,  কবি ও গবেষক ড. মনছুর আলম, কবি ও সংগঠক ইসলাম রফিক, কবি মামুন রশীদ, কবি ও সংস্কৃতিজন আনোয়ার মল্লিক, কবি ও গল্পকার লতিফ জোয়ার্দার, কবি শাহান আরা জাকির পারুল, কবি ও গীতিকার এনামুল হক টগর, কবি মুশতারী বেগম, কবি মামুন মুস্তাফা, কবি আতাউর রহমান, কবি এস এম রাজা।

অনুষ্ঠানে কবিতাপাঠ করেন কবি সৈয়দা কামরুন্নাহার শিল্পী, কবি আলমগীর কবীর হৃদয়, কবি আফরোজা নাসরীন, কবি সৈয়দা জহুরা ইরা, কবি নাহার আহমেদ, কবি এইচ আলিম, কবি আলমগীরুল নিউটন, কবি নুরুল ইসলাম বাবুল, কবি রাজিয়া সুলতানা, কবি মঞ্জুরুল ইসলাম, কবি শোয়েব আব্দুল্লাহ আল-মামুন, কবি কমল হাসান, কবি যাহিদ সুবহান, কবি ড. শাহনাজ পারভীন, কবি মাহমুদ হোসেন পিন্টু, কবি ইমাম মেহেদী, কবি সোহেল আমিন বাবু, কবি জিয়া রহমান, কবি মমতাজ রোজ কলি, কবি আজিজা পারভীন, কবি সালেহা ইমতিয়াজ, কবি এস.এম.এ. হাফিজ, কবি সাহানা আক্তার বানু, কবি ড. শামীম আরা, কবি শামীমা সীমা, কবি হাসিদা মুন, কবি সাইদা আখতার কল্পনা, কবি বিজুরী ইসলাম, শিউলী সিরাজ, বায়েজিদ চাষা, কবি মোহাম্মদ আলী, কবি পারভীন শাহনাজ, কবি ফরিদুজ্জামান মিতুল ইব্রাহীম, কবি মোঃ আব্দুল গোফ্ফার, কবি মেহেদী হাসান,  কবি মোল্লা আলী আছগর, কবি নীলিমা নীল, কবি মরিয়ম বেলারুশী, কবি অশ্র“ সাগর আনোয়ার, কবি আশরাফ খান, কবি রকিবুল ইসলাম রাতুল, কবি সুমন রাজ সরকার। অনুষ্ঠান শেষে এ বছর সাহিত্যের বিভিন্ন শাখয়া ৫জনকে ‘মহীয়সী সাহিত্য সম্মাননা-২০২৪’ প্রদান করা হয়। ড. শাহনাজ পারভীন (কবিতায়),  তাহমিনা কোরাইশী (শিশুসাহিত্যে), নূর কামরুন নাহার (সাহিত্যে), শিকদার ওয়ালিউজ্জামান(লিটলম্যাগ সম্পাদনা) ও মুস্তারী বেগম (সাংগঠনিক)।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনছুর আলী ডিগ্রি কলেজ বাংলা বিভাগের প্রধান মাত্ মাইন্না মতিন কাকলী ও কবি সালেক শিবলু।  




শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা