× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাহিত্যে নোবেল পেলেন নরওয়ের ইয়োন ফসে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৩ ১৭:৫১ পিএম

আপডেট : ০৭ অক্টোবর ২০২৩ ১০:৫৬ এএম

নরওয়ের ঔপন্যাসিক ও নাট্যকার ইয়োন ফসে। ছবি : সংগৃহীত

নরওয়ের ঔপন্যাসিক ও নাট্যকার ইয়োন ফসে। ছবি : সংগৃহীত

২০২৩ সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়ের ঔপন্যাসিক ও নাট্যকার ইয়োন ফসে। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সুইডিশ একাডেমি তার নাম ঘোষণা করেছেন। ফসে তার উদ্ভাবনী নাটক এবং গদ্যের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন।

স্টকহোমের সুইডিশ একাডেমি তার নাটক ও গদ্যের প্রশংসা করে বলেছেন, যেসব কথা অনুচ্চারিত থেকে যায় সেগুলো লেখনিতে তুলে এনেছেন তিনি। তার লেখা বিশ্বজুড়ে নানা ভাষায় অনূদিত হয়েছে।

পুরস্কারটির মূল্য ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (১০ লাখ ডলার)। নোবেল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার হিসেবে বিবেচিত। 

ফসের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে বোটহাউস, মেলাঞ্চলি। ৬৪ বছরের ফসে জন্মগ্রহণ করেন ১৯৫৯ সালে। তার রচনার মধ্যে ৪০টি নাটক, প্রচুর উপন্যাস, প্রবন্ধ, শিশুদের বই এবং অনুবাদ রয়েছে।

প্রায় পঞ্চশের মতো ভাষায় ফসের লেখা অনূদিত হয়েছে।

তার নরওয়েজিয়ান প্রকাশকের মতে, ফসের ‘সামলাগেট’ নাটক সারা বিশ্বে এক হাজারেরও বেশি মঞ্চস্থ হয়েছে।

ফসে ২০০৩ সালে ফরাসি সংবাদপত্র লে মন্ডেকে বলেছিলেন, ‘সাধারণভোবে শব্দের যে অর্থ দাঁড়ায় আমি সেভাবে চরিত্রগুলো রূপায়ন করি না। আমার লেখায় থাকে মানবতা।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা