× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পঞ্চকবির গান ও কবিতার সাংস্কৃতিক সন্ধ্যা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ মে ২০২৩ ১৪:১৯ পিএম

আপডেট : ২৫ মে ২০২৩ ১৫:৩৫ পিএম

পঞ্চকবির গান ও কবিতার সাংস্কৃতিক সন্ধ্যা

কবি ও সম্পাদক শাহিন লতিফ ও সোনিয়া জামান। শাহিনের অকালেই চোখের আলো নিভে যাচ্ছে। আর সোনিয়া ক্যান্সারে আক্রান্ত। তাদের চিকিৎসা-সহায়তা তহবিল গঠনের উদ্দেশ্যে শিল্প-সাহিত্য-ক্রীড়া ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান ফিটস ফাউন্ডেশন ‘পঞ্চকবির গান ও কবিতা’ শীর্ষক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে।

শুক্রবার (২৬ মে) ঢাকা আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট মিলনায়তনে সন্ধ্যা ৬টায় এ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হবে।

পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী পঞ্চকবি কন্যাখ্যাত ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পঞ্চম-প্রজন্ম কবি ও বাচিকশিল্পী জয়দীপ চট্টোপাধ্যায়, বাচিকশিল্পী নিবেদিতা চৌধুরী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

সাংস্কৃতিক সন্ধ্যার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহীত উল আলম।

‘মানুষ মানুষের জন্যে’ এই উপলব্ধি থেকে অনুষ্ঠানের জন্য ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়, জয়দীপ চট্টোপাধ্যায় আর নিবেদিতা চৌধুরী কোনো পারিশ্রমিক নিচ্ছেন না। অনুষ্ঠানের টিকেট বিক্রির টাকা দূরারোগ্য রোগীদের চিকিৎসা তহবিলে দেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা