× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুকান্ত মেলা শুরু বুধবার

গোপালগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:১৩ পিএম

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২১:৪৫ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বুধবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বুধবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। প্রবা ফটো

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বুধবার (১ মার্চ) থেকে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী কবি সুকান্ত মেলা। ইতোমধ্যেই এর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম এর উদ্বোধন করবেন। মেলায় কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গ্রামীণ মেলা।

কবি সুকান্ত ভট্টাচার্যের পৈত্রিক ভিটা কোটালীপাড়ার আমতলী ইউনিয়নের উনশিয়া গ্রামে। সেখানেই এই মেলার আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও গোপালগঞ্জ জেলা প্রশাসন। কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং প্রশাসনের সহযোগিতায় আমরা এ মেলার আয়োজন করেছি।’ 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, ’সরকার যেন কবির স্মৃতি ধরে রাখতে যথাযথ ব্যবস্থা নেয়। বিশেষ করে তার পৈত্রিক ভিটায় যেন একটি পর্যটন কেন্দ্র এবং একটি আধুনিক লাইব্রেরি গড়ে তোলা হয়।’ 

কবি সুকান্ত স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অশোক কর্মকার জানান, কবির জন্ম আগস্ট মাসে। তবে এটি শোকের মাস হওয়ায় প্রতিবছর মার্চের প্রথম সপ্তাহে এ মেলার আয়োজন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা