× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ধর্মান্ধতা সমাজকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৩ ০১:১৪ এএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৩৮ পিএম

শিল্পকলা একাডেমিতে বাংলাদেশে ধর্মান্ধতা ও সম্প্রদায়িকতার সামাজিকীকরণ : একটি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভা। প্রবা ফটো

শিল্পকলা একাডেমিতে বাংলাদেশে ধর্মান্ধতা ও সম্প্রদায়িকতার সামাজিকীকরণ : একটি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভা। প্রবা ফটো

ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতা বাংলাদেশের সমাজব্যবস্থাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলেছে। অসাম্প্রদায়িক ও সম্প্রীতির দেশ হিসেবে অতীতে বাংলাদেশের যে সুখ্যাতি ছিল তা আজ ধ্বংসপ্রায়। সমাজের এ ধরনের নেতিবাচক পরিবর্তনে রাষ্ট্র অনেকটা অসহায় হয়ে পড়েছে। সমাজ যখন বদলে যায় রাষ্ট্র তখন অবিকৃত থাকতে পারে না।

সমাজের এই যে পরিবর্তন, সেটি ইতিবাচক বা নেতিবাচক যা-ই হোক, পরিবর্তনটি ঘটে ব্যক্তির সামাজিকীকরণ প্রক্রিয়ার মাধ্যমেই। ব্যক্তির এই সামাজিকীকরণ থেকে সৃষ্ট আচরণ সমাজে পরিবর্তন আনে।

শনিবার (৪ জানুয়ারি) বিকালে ঢাকার শিল্পকলা একাডেমিতে প্রাবন্ধিক ফাহমিদা হক কলির লেখা ‘বাংলাদেশে ধর্মান্ধতা ও সাম্প্রদায়িকতার সামাজিকীকরণ : একটি পর্যালোচনা’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা উঠে আসে। 

সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চলচিত্র পরিচালক নাসির উদ্দিন ইউসুফ, সংগঠক ও শিক্ষক সঙ্গীতা ইমাম আলোচনায় অংশ নেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা