× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘মৌলবাদ ও ধর্মীয় অপশক্তি’র বিরুদ্ধে গণসংগীত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৩ ২০:৩১ পিএম

ফাইল ফটো

ফাইল ফটো

দেশব্যাপী উগ্র মৌলবাদীদের উত্থান ও ধর্মীয় অপশক্তির বিস্তারের বিরুদ্ধে ঢাকায় দুদিনের গণসংগীতের আয়োজন করছে বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদ।

‘সাংস্কৃতিক জাগরণ ও সম্প্রীতির বাংলাদেশ’ প্রতিষ্ঠায় সম্মিলিত সাংস্কৃতিক জোট দেশব্যাপী যে ধারাবাহিক কর্মসূচির ঘোষণা দিয়েছে গত শুক্রবার, তার ধারাবাহিকতায় এই আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন গণসংগীত সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট।

আগামীকাল রবিবার (২৮ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গণসংগীত সমন্বয় পরিষদের আয়োজনটি শুরু হবে। অনুষ্ঠানের প্রথম দিন আলোচনা পর্বে অংশ নেবেন জ্যেষ্ঠ সাংবাদিক আবেদ খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ ও সাধারণ সম্পাদক আহকামউল্লাহ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ গণসংগীত সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মিজানুর রহমান। 

প্রথম দিনের অনুষ্ঠানে দলীয় সংগীত পরিবেশন করবে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী, উঠোন, বিরহী, সপ্তরেখা শিল্পীগোষ্ঠী ও ঋষিজ শিল্পীগোষ্ঠী। একক সংগীত পরিবেশন করবেন সমর বড়ুয়া, আবিদা রহমান সেতু, শ্রাবণী গুহরায় ও অলক দাস গুপ্ত। দ্বিতীয় দিন দলীয় সংগীত পরিবেশন করবে আনন্দন, বহ্নিশিখা, ভিন্নধারা, পঞ্চভাস্কর, সুরতাল, রবিরশ্মি ও ক্রান্তি। একক সংগীত পরিবেশন করবেন মহাদেব ঘোষ, প্রলয় সাহা, পল্লব গোমেজ, ফয়েজুল বারী ইমু।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা